লাইফস্টাইল

ভালোবাসার সপ্তাহ শুরু 

সান নিউজ ডেস্ক: ৭ ফেব্রুয়ারি থেকে ভ্যালেন্টাইন সপ্তাহ পালন শুরু হয়। রোজ ডের মধ্য দিয়ে শুরু হলো ভালোবাসার সপ্তাহ। এদিনে গোলাপ দিয়ে একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশ করা হয়। রোজ ডেতে বিভিন্ন রঙের গোলাপ প্রিয়জনকে উপহার দেন সবাই। জেনে নিন ভালোবাসার সপ্তাহের দিন-তারিখ-

১. প্রপোজ ডে (৮ ফেব্রুয়ারি)- এদিন প্রিয়জনকে প্রপোজ অর্থাৎ প্রেম নিবেদন করুন। সারা বছর চেষ্টা করেও যারা প্রিয়জনকে মনের কথা বলতে পারেননি, তাদের জন্য এ দিনটি হতে পারে খুবই শুভ। প্রপোজ ডে’র দিনে প্রেম নিবেদন হয়ে থাকবে চিরস্মরণীয়।

২. চকোলেট ডে (৯ ফেব্রুয়ারি)- শুভ কাজের আগে মিষ্টিমুখ না করলে কি হয়? এজন্য সম্পর্কের শুরুটা হোক মিষ্টিমুখ দিয়ে। এদিন প্রিয়জনকে চকলেট উপহার দিয়ে সম্পর্ক শুরু করুন।

আরও পড়ুন: পরীমনিরা প্রীতিলতা হয়ে আলো জ্বালুক ঘরে ঘরে

৩. টেডি ডে (১০ ফেব্রুয়ারি)- এদিন সঙ্গীকে টেডি বিয়ার উপহার দিন। আপনার অবর্তমানে এই টেডিই আপনার ভালোবাসার মানুষটির নিকটে রাখবে।

৪. প্রমিস ডে (১১ ফেব্রুয়ারি)- ভালোবাসার সম্পর্ককে আরও দৃঢ় ও মজবুত করতে এদিন প্রতিশ্রুতিবদ্ধ হতে পারে। যে কোনো পরিস্থিতিতে সঙ্গে থাকার অঙ্গীকার সম্পর্ককে করে তোলে দীর্ঘজীবী।

৫. হাগ ডে (১২ ফেব্রুয়ারি)- ভালোবাসার সম্পর্কে নানা টানাপোড়েন হয়েই থাকে। এ সবই মুহূর্তেই দূর করতে পারে একটি আলিঙ্গন। হাগ ডে বা আলিঙ্গন দিবসের গুরুত্ব এটিই। এ ছাড়াও জড়িয়ে ধরার অনেক উপকারিতাও আছে। এতে মজবুত হয় সম্পর্ক।

৬. কিস ডে (১৩ ফেব্রুয়ারি)- ভালোবাসার চুম্বনে এদিন প্রিয়জনকে ভরিয়ে দিতে পারে।

৭. ভ্যালেন্টাইন্স ডে (১৪ ফেব্রুয়ারি)- ভালোবাসার সপ্তাহের শেষ দিনটি হলো ভ্যালেন্টাইন ডে। নিজের ভালোবাসাকে চূড়ান্ত পর্যায় পৌঁছাতে এদিন প্রিয়জনের সঙ্গে যেতে পারেন রোমান্টিক ক্যান্ডেল লাইট ডিনার ডেটে। এদিন প্রিয়জনকে কার্ড, উপহার ও সারপ্রাইজে ভরিয়ে দিন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা