চিংড়ি মাছের কোরমা
লাইফস্টাইল

চিংড়ি মাছের কোরমা

সান নিউজ ডেস্ক : কোরমা খেতে কমবেশি সবাই পছন্দ করেন। আমরা বিভিন্ন রকমের কোরমার পদ তৈরী করে থাকি। যেমন: মাংস, ডিম, সবজি কিংবা বিভিন্ন মাছ দিয়েও তৈরি করা যায় মজাদার কোরমা। খাবারে ভিন্ন স্বাদ আনতে খুব সহজেই তৈরী করতে পারেন চিংড়ি মাছের কোরমা। চিংড়ি মাছ দিয়ে তৈরী করা যায় বিভিন্ন পদ। জেনে নেওয়া যাক চিংড়ির কোরমা তৈরির সহজ রেসিপি-

উপকরণ

১. চিংড়ি মাছ- আধা কেজি
২. পেঁয়াজ কুচি- ১ কাপ
৩. মরিচ গুঁড়া- দেড় চা চামচ
৪. হলুদ গুঁড়া- আধা চা চামচ
৫. জিরা বাটা- দেড় চা চামচ
৬. রসুন বাটা- ১ চা চামচ
৭. কাঁচা মরিচ- ৮-১০টি
৮. নারিকেল- ১টি
৯. তেল- পরিমাণমতো
১০. লবণ- পরিমাণমতো।

পদ্ধতি

চিংড়ি কেটে ভালো লবণ পানিতে ধুয়ে নিন। নারিকেল কুড়িয়ে অর্ধেক নারিকেল ব্লেন্ড করে এর দুধটুকু নিন। বাকি কোড়ানো নারিকেল ওভাবেই রাখুন। এরপর কড়াইয়ে তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়ে ভাজুন। লালচে হয়ে এলে চিংড়িগুলো দিয়ে ভেজে নিন। এবার তাতে অল্প পানি দিয়ে মরিচ গুঁড়া, হলুদ, জিরা ও রসুন বাটা এবং লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিন। কষানো হলে নারিকেল দুধ, কোরানো নারিকেল ও কাঁচা মরিচ দিয়ে ভুনা করুন। মাখা মাখা হয়ে এলে নামিয়ে পরিবেশন করুন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা