রাশমিকা মান্দানা
লাইফস্টাইল

রাশমিকার ফিটনেস রহস্য

সান নিউজ ডেস্ক: ভারতের জাতীয় ক্রাশ খ্যাত অভিনেত্রী রাশমিকা মান্দানা। দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তিনি। সম্প্রীতি পুষ্পা সিনেমায় দারুন অভিনয়ের মাধ্যমে সবার নজর কাড়েন রাশমিকা।

বিশেষ করে ‘সামি সামি’ গানে রাশমিকার নাচের ভঙ্গি তুমুল জনপ্রিয়তা পেয়েছে। রাশমিকার মেদহীন শরীর দেখে অনেকের মনেই কৌতূহল জেগেছে, কীভাবে তিনি ফিটনেস ধরে রাখছেন। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

রাশমিকা বরাবরই তার স্বাস্থ্যের প্রতি যত্নশীল। মিষ্টি হাসি ও উজ্জ্বল ত্বকের কারণে প্রথম থেকেই ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছেন। চলুন তবে জেনে নেওয়া যাক কীভাবে ফিটনেস ধরে রেখেছেন রাশমিকা-

রাশমিকা বিশ্বাস করেন, স্লিম থাকার চেয়ে ফিট ও সুস্থ থাকা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনার ওজনের সংখ্যাটি কত, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো আপনি কতটা সুস্থ।

এই অভিনেত্রী সপ্তাহে ৪ দিন নিয়ম করে শরীরচর্চা করেন। তার অনুশীলনের মধ্যে আছে কিকবক্সিং, স্কিপিং, নাচ, সাঁতার কাটা, স্পিনিং, যোগব্যায়াম ও দ্রুত হাঁটার মতো কার্যকলাপ।

কার্ডিওর পাশাপাশি রাশমিকা পেশি তৈরির জন্য ওজন প্রশিক্ষণও অনুশীলন করেন। কার্ডিও ভাস্কুলার ব্যায়াম ও ওজন প্রশিক্ষণের সংমিশ্রণে তার ওয়ার্ক আউট রুটিন তৈরি।

রাশমিকা তার ওয়ার্কআউট রুটিন শুরু করেন ওয়ার্ম আপের মাধ্যমে। ২-৩ মিনিট ওয়ার্ম আপ করার পর হিপ থ্রাস্টস, হাফ নিলিং ব্যান্ড রো, মেডিসিন বল স্ল্যাম ইত্যাদি করেন।

এর পাশাপাশি ল্যান্ডমাইন ডেডলিফ্ট, বেঞ্চ পুশ-আপ, আইসোমেট্রিক পুশ-আপ, ওজন প্লেটসহ পুশ-আপ ইত্যাদি ব্যায়ামও অন্তর্ভুক্ত আছে তার ওয়ার্ক আউট রুটিনে।

আরও পড়ুন: মেয়েকে আমেরিকায় পড়তে পাঠানোয় পরিবার সমাজচ্যুত

প্রতিটি ব্যায়ামই তিনি ৮-১০ বার করে ৩ সেট করেন। ডাম্বেল নিয়েও তিনি শরীরচর্চা করেন। যার মধ্যে আছে- স্ন্যাচ, পুশ প্রেস ইত্যাদি। এগুলো প্রতিটি ৬ বার করে ৩ সেট করেন। তার ওয়ার্ক আউট রুটিনে চিন আপ ব্যায়ামও আছে।

শরীরচর্চার পাশাপাশি খাবারের বিষয়েও বেশ সচেতন তিনি। রাশমিকা বেশিরভাগ সময়ই নিরামিষ খাবার গ্রহণ করেন। শসা, আলু, ক্যাপসিকাম ও টমেটোর মতো সবজিতে তার অ্যালার্জি আছে।

তিনি দিন শুরু করেন এক গ্লাস হালকা গরম পানি দিয়ে। ডায়েটেশিয়ানের পরামর্শ অনুযায়ী রাশমিকা গরম পানিতে আপেল সিডার ভিনেগার মিশিয়ে পান করেন।

সারাদিন নিজেকে হাইড্রেটেড রাখতে প্রচুর পরিমাণে পানি পান করেন এই অভিনেত্রী। দুপুরের খাবারে ভাত এড়িয়ে যান তিনি। রাতের খাবারে খান স্যুপ বা ফল। জাঙ্ক ফুড একদমই খান না তিনি।

ফিটনেস ধরে রাখার পাশাপাশি রাশমিকা তার ত্বক, চুল ও সৌন্দর্যের প্রতি বিশেষ যত্নশীল। তিনি ত্বকের যত্নেও একটি রুটিন অনুসরণ করেন। মেকআপ না তুলে তিনি কখনো ঘুমাতে যান না। ত্বক ভালো করে পরিষ্কার করা তারপর টোনিং ও ময়েশ্চারাইজ ব্যবহার তার স্কিন কেয়ার রুটিন।

সব সময় সানস্ক্রিন ব্যবহার করেন। তার স্কিন কেয়ার প্রসাধনীর বেশিরভাগই প্রাকৃতিক উপাদানে তৈরি। কেমিকেলযুক্ত প্রসাধনী ত্বক ও চুলে একেবারেই ব্যবহার করেন না রাশমিকা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা