লাইফস্টাইল

দুঃস্বপ্নের জন্য রাতের খাবার দেরি করে খাওয়াই দায়ী

সান নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যমের এই যুগে বেশির ভাগ লোকই রাত জাগে। কেউ ফেসবুক নিয়ে ব্যস্ত আবার কেউ বিভিন্ন রকম কাজ নিয়ে পড়ে থাকেন সোশ্যাল মিডিয়ায়। যার ফলে খাওয়া-দাওয়ায় অনিয়ম হয়। আমাদের শরীরে বাসা বাঁধছে কত অজানা রোগ।

অফিসে কাজ বা বাইরে থেকে বাড়িতে ফিরে দীর্ঘ সময় ফোন ব্যবহারের জন্য হোক, আমাদের দেরি করে রাতের খাবার খাওয়ার জন্য অজুহাতের অভাব হয় না। রাতে দেরি করে খাবার খেলে শরীরে স্ট্রেস হরমোনের আধিক্য বেড়ে যায়। যার জন্য মনের উপর এর খারাপ প্রভাব দেখা যায়।

আরও পড়ুন: স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভালো রাখার উপায়

ক্যালিফোর্নিয়ার একদল গবেষক জানাচ্ছেন, রাতে দেরিতে খেলে মস্তিষ্কে খারাপ প্রভাব পড়ে ও স্মৃতিশক্তি ক্ষয় হয়। দুঃস্বপ্ন যারা দেখেন তাদের অধিকাংশই রাতে দেরি করে খেয়ে ঘুমাতে যান। তুরস্কের ডকুস ইউনিভার্সিটির গবেষণা আবার বলছে, দেরিতে খেলে পরের দিন বেশি ক্ষুধা অনুভূত হয়। যা পরবর্তীতে বেশি ওজন বাড়াতে সহায়ক হয়।

বেশি রাতে খাবার খাওয়ার আরও একটি অসুবিধা হলো ঘুমের সমস্যা। এছাড়াও সুগার লেভেল বেড়ে যায় দ্রুত কারণ রাতে খাওয়া গ্লুকোজ শরীর ঠিকভাবে সংশ্লেষ করতে পারেনা। যে কারণে ডায়াবেটিসও হয়। খাবার যদি পেটে দেরি করে ঢোকে তবে শরীর ফ্রি রাডিক্যাল মুক্ত করতে অক্ষম হয়ে পড়ে। যার ফলে কোষের কার্যক্ষমতা হ্রাস পায়। রোগ প্রতিরোধ ক্ষমতা কমে, ক্যান্সারের সম্ভাবনা বাড়ে।

অনেকক্ষন ধরে ক্ষুধার্ত থাকলে আমাদের মেটাবলিক রেট স্লো হয়ে যায়। এরপর খাবার খেলেই তা চট করে বেড়ে যায় ফলে আমরা ওয়েট গেন করি। এক সমীক্ষায় দেখা গেছে, যত বেশি রাত করে খাওয়া হয় ততই আমাদের শরীরের মধ্যে ইনসুলিন ও লেপ্টিন হরমোনের ক্ষরণ বেড়ে যায়। যা বেশি করে চর্বি জমাতে সাহায্য করে। এই সম্বন্ধে গবেষণা কী বলছে?

আরও পড়ুন: কাঁচা মরিচের রসগোল্লা

একটি সমীক্ষা চালানো হয় সঠিক ওজনসম্পন্ন ৯ জন মানুষদের মধ্যে। যেখানে সকাল সাতটা থেকে রাত আটটার মধ্যে তিনবেলা খাবার দিয়ে তাদের উপর আট সপ্তাহ ধরে একটি গবেষণা করা হয়। এর মধ্যে কিছুজন রাত ১১টার পর খাবার গ্রহণ করেন। তাদের ক্ষেত্রে শারীরিক পরীক্ষা করে দেখা যায় যে তাদের শরীরে গ্লুকোজ, হৃদরোগ ও ট্রাইগ্লিসারয়েড এর মাত্রা বেড়ে স্বাস্থ্যের ব্যাধি দেখা দিয়েছে।

পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের পেরেলম্যান স্কুল অফ মেডিসিনের গবেষকরা বলছেন যে অসময়ে খেলে বিশেষত রাতের বেলা যথাযথ সময়ের পর খেলে কোলেস্টেরলের মাত্রা অস্বাভাবিক হারে বাড়ে। যে কারণে ওজন বাড়ে, আর সেটাই ওবেসিটির দিকে ঠেলে দেয় মানুষকে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইউপি নির্বাচন ঘিরে হামলা-সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫, আহত একাধিক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জ...

শেখ হাসিনা, ইনু, নানক, বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমা...

ডিসেম্বরের মধ্যেই মালয়ে‌শিয়ায় কর্মী পাঠানো শুরুর আশা সরকারের

বন্ধুরাষ্ট্র মালয়েশিয়ায় কর্মী প্রেরণের জন্য এখন পর...

তুর্কি প্রেসিডেন্টের নৈশভোজে অংশ নিলেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ফার্স্ট...

আইপিএলের নিলামে মোস্তাফিজসহ ৭ টাইগার তারকা

গত আসরে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে অন্তর্ভুক্তি এবং পরবর্তীতে আকস্মিক ব...

ঢাকায় সাফ ফুটবলে যুক্ত হচ্ছে ভিএআর প্রযুক্তি

দক্ষিণ এশীয় ফুটবলের সর্ববৃহৎ আসরে রেফারিং নিয়ে অতীতে বিভিন্ন দলের কোচ ও খেলো...

দুই বাংলার জনপ্রিয় তারকা জয়া ও শ্রাবন্তীকে এক ফ্রেমে বাঁধছেন অর্জুন দত্ত

সিনেমা প্রেমীদের জন্য এক অভূতপূর্ব ও রোমাঞ্চকর চমক নিয়ে হাজির হতে চলেছেন দুই...

মার্কিন রাজনীতিতে ইতিহাস গড়লেন মুসলিম তরুণী নাবিলা

যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে অভিবাসী ইতিহাস, ধর্মীয় ভিন্নতা এবং তরুণ প্র...

তামিলনাড়ুর মেগা লাইব্রেরি কেলেঙ্কারিতে তদন্তের নির্দেশ হাইকোর্টের

দক্ষিণ ভারতের সংস্কৃতি ও রাজনীতির প্রাণকেন্দ্র তামিলনাড়ুতে আধুনিক প্রযুক্তির...

রাজশাহীতে সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

রাজশাহীর তানোরে সহকর্মী এক তরুণীকে ধর্ষণচেষ্টার মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা