বিফ বারবিকিউ কাবাব
লাইফস্টাইল

বিফ বারবিকিউ কাবাব

সান নিউজ ডেস্ক: ভোজন রসিকদের কাছে গরুর মাংস প্রিয় একটি খাবার। মাংস কম বেশি সবাই পছন্দ করেন। অনেকের আবার মাংস ছাড়া চলে না। মাংস দিয়ে তৈরী করা বিভিন্ন রকম রান্না। গরুর মাংসের বারবিকিউ কাবাব খেতে দারুণ মজাদার একটি পদ। চাইলে আপনি তৈরি করতে পারেন এই কাবাব। জেনে নেওয়া যাক গরুর মাংসের বারবিকিউ কাবাব তৈরির রেসিপি-

উপকরণ

১. গরুর মাংস- ১ কেজি

২. পেঁয়াজ বাটা- ১ টেবিল চামচ

৩. কাঁচা পেঁপে বাটা- ১ কাপ

৪. আদা বাটা- ১ টেবিল চামচ

৫. রসুন বাটা- ১ টেবিল চামচ

৬. বড় কালো এলাচ- ৩টি

৭. ছোট এলাচ- ৬টি

৮. তেজপাতা- ৩টি

৯. দারুচিনি- ৪/৫ পিস

১০. কালো গোল মরিচ- ১ চা চামচ

১১. পোস্ত দানা বাটা- ১ টেবিল চামচ

১২. কাবাব চিনি- ৮/১০টি

১৩. জিরা বাটা- ১ টেবিল চামচ

১৪. শুকনা মরিচ গুঁড়া- ২ টেবিল চামচ

১৫. শাহি জিরা- ২ চা চামচ

১৬. শিক- ৮/১০টি

১৭. লেবুর রস- ১ টেবিল চামচ

১৮. লবণ- স্বাদমতো

১৯. সরিষার তেল- পরিমাণ মতো।

পদ্ধতি

মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর তাতে পেঁয়াজ বাটা, পেঁপে বাটা, লবণ, তেল, জিরা বাটা, আদা ও রসুন বাটাসহ বাকি সব মসলা দিয়ে ভালো করে মাখিয়ে নিন। এভাবে রেখে দিন ২/৩ ঘণ্টা। এরপর মেরিনেট করা মাংসগুলো শিকে গেঁথে নিন। এবার কাবাবগুলো কয়লার আগুনে ঝলসিয়ে নিয়ে চার পাশ পোড়া পোড়া করে নামিয়ে নিতে হবে। এই কাবাব পরিবেশন করা যাবে পোলাও, গরম ভাত, নান, পরোটা ইত্যাদির সঙ্গে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা