টাকি মাছের ভর্তা
লাইফস্টাইল

টাকি মাছের ভর্তা

সান নিউজ ডেস্ক: ভর্তা খেতে কমবেশি সবাই পছন্দ করেন। কারও পছন্দ আলু ভর্তা কারও আবার বেগুন। আবার অনেকে মাছ ভর্তা খেতেও পছন্দ করেন। ভর্তা আর গরম ভাত এক সঙ্গে খাওয়ার মজাই আলাদা। বিশেষ করে টাকি মাছের ভর্তা গরম ভাতের সাথে যেন অমৃত। খুব সহজেই আপনিও তৈরি করতে এই ভর্তা। চলুন জেনে নেই রেসিপি-

উপকরণ

১. টাকি মাছ- ১ কাপ

২. পেঁয়াজ কুচি- ৩ টেবিল চামচ

৩. আদা-রসুন বাটা- ১ চা চামচ

৪. পেঁয়াজ পাতা- ২ টেবিল চামচ

৫. জিরা বাটা- ১ চা চামচ

৬. রসুন মিহি কুচি- ২ টেবিল চামচ

৭. ধনিয়া বাটা- ১ চা চামচ

৮. লবণ- স্বাদ অনুযায়ী

৯. হলুদ বাটা- ১/২ চা চামচ

১০. মরিচ বাটা- ১ /২ চা চামচ।

পদ্ধতি

মাছ কুটে ধুয়ে সেদ্ধ করে নিন। এবার কাটা বেছে নিন। তেল গরম করে তাতে পেঁয়াজ দিয়ে হালকা বাদামি করে ভেজে নিন। এরপর তাতে দিন বাটা মসলা, সামান্য পানি ও রসুন দিয়ে কষান। কষানো হলে পেয়াজপাতা দিয়ে নাড়ুন। এবার মাছ দিয়ে ভাজুন। দিয়ে দিন লবণ। মাছ হালুয়ার মতো হয়ে এলে নামিয়ে নিন, যেন ঝুরি ও শুকনা না হয়। এবার পরিবেশনের পালা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা