বিয়ে
লাইফস্টাইল

বিয়ের অনেক সুফল

লাইফস্টাইল ডেস্ক: উইন্ডসোর বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, বিয়ের অনেক সুফল আছে। বিশেষ করে কয়েকটি মানসিক সমস্যার সমাধান করতে পারে বিয়ে। নারী ও পুরুষ দুজনের মানসিক অবসাদ বা মাদকাসক্তি দূর করতে পারে।

কলেজের পরপর এমনকি হাই স্কুলের পরও অনেকেই ভুলবশত বিয়ের মতো কঠিন সিদ্ধান্ত নেন। তবে বিয়ের সেরা সময় হলো যখন আপনি অর্থনৈকিভাবে সফল ও ব্যক্তিগত জীবন নিয়ে আত্মবিশ্বাসী হবেন।

বিশেষজ্ঞরা সাম্প্রতিক চিত্র পর্যবেক্ষণ করে জানান, বর্তমান প্রজন্মের মধ্যে একটি বিষয় লক্ষ্য করা যায়। তারা বিয়ে করার থেকে শারীরিক সম্পর্ককেই বেশি গুরুত্ব দেয়। একে অপরের দায়িত্ব নিতে মোটেই প্রস্তুত নয় তারা।

বিশেষজ্ঞরা বিয়ের উপযুক্ত সময় সম্পর্কে জানান, বিয়ে যেহেতু জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয় তাই অল্প বয়সে সিদ্ধান্ত নেওয়া ভুল হতে পারে। তাই মানসিকভাবে স্থিতি হলেই জীবনের যে কোনো বড় ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া উচিত। বিয়ের ক্ষেত্রেও এটি প্রযোজ্য।

বিয়ের উপযুক্ত সময় হিসেবে বিশেষজ্ঞরা পুরুষ ও নারী উভয়ের ক্ষেত্রেই ২৫-৩২ বছর উপযুক্ত বলে মনে করেন। বিশেষজ্ঞরা বলছেন, কম বয়সে বিয়ে করলে বেশিরভাগ ক্ষেত্রেই ওই বিয়ে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। কারণ সঠিক মানুষ বাছার ক্ষেত্রে ভুল থেকে যায়।

বিয়ে এক পবিত্র বন্ধন। জীবনের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ এই কাজ করার আগে অবশ্যই মানসিকভাবে প্রস্তুত হওয়া দরকার। পাশাপাশি আর্থিকভাবেও প্রস্তুত থাকতে হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা