ত্বক
লাইফস্টাইল

ত্বকের যত্নে আলু

লাইফস্টাইল ডেস্ক: আলুতে আছে অনেক পুষ্টিগুণ। তবে জানলে অবাক হবেন, শুধু শরীরের জন্যই নয় ত্বক ভালো রাখতেও আলু দুর্দান্ত কার্যকরী।

যারা কর্মব্যস্ততার কারণে ত্বকের যত্ন নিতে পারেন না, তারা চাইলেই রান্নাঘরে থাকা এই উপাদান দিয়েই ত্বকের উজ্জ্বলতা বাড়াতে পারেন।

আলুতে থাকে প্রাকৃতিক ব্লিচ এজেন্ট, যা ত্বকের দাগ-ছোপ কমায়। ফলে ত্বকের উজ্জ্বলতা বাড়তে খুব বেশি সময় লাগে না।

আলু ত্বকের মৃত কোষ দূর করে। ফলে চেহারার হারিয়ে যাওয়া জেল্লা দ্রুত ফিরে আসে। একইসঙ্গে আলুর রস ব্রণ দূর করে। যাদের ত্বক বেশি শুষ্ক, তারা নিয়মিত আলু ফেসপ্যাক ত্বকে ব্যবহার করতে পারেন।

কীভাবে তৈরি করবেন আলুর ফেসপ্যাক?

এজন্য লাগবে- ২ চা চামচ আলুর রস, ২ চা চামচ চালের গুঁড়ো, ২ চা চামচ দুধ ও আধা চা চামচ মধু। প্রথমে একটি পাত্রে চালের গুঁড়া ও দুধ ভালো করে মিশিয়ে নিন।

এবার তার সঙ্গে এই মিশ্রণে আলুর রস ও মধু মিশিয়ে নিন। এই মিশ্রণ মুখে লাগিয়ে অন্তত ২০ মিনিট অপেক্ষা করুন। তারপর ভালো করে ম্যাসাজ করে ধুয়ে ফেলুন। সবশেষে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।

সবার রান্নাঘরেই আলু থাকে। প্রতিদিন পাতে আলুর বাহারি পদ না রাখলে অনেকেরই তৃপ্তি আসে না। আলু খুবই সুস্বাদু একটি সবজি। একইসঙ্গে পুষ্টিকরও বটে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

মেসির বিদায়ী ম্যাচ কখন, কিভাবে দেখবেন

আর মাত্র ঘড়ির কাঁটায় কয়েকটা ঘণ্টার অপেক্ষা। এরপরই থামবে ২১ বছরের এক জাদুকরি প...

ডেঙ্গুতে রেকর্ড ১০ মৃত্যু, হাসপাতালে ১৯৯৬

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে রেকর্ড ১০ জনের মৃ...

ম্যাক্রোঁ সরকারের শিক্ষানীতির বিরুদ্ধে উত্তাল ফ্রান্স

শ্রেণিকক্ষ সংকট, পর্যাপ্ত শিক্ষকের অভাব এবং শিক্ষাখাতে বাজেট কমানোর সরকারি পর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা