থাই স্যুপ রেসিপি
লাইফস্টাইল

থাই স্যুপ রেসিপি

লাইফস্টাইল ডেস্ক: সবাই স্যুপ খেতে পছন্দ করে। এর স্বাদ অতুলনীয়। শুধু স্বাদেই নয় বরং স্বাস্থ্যকরও এই স্যুপ। বিভিন্ন ধরনের স্যুপের মধ্যে থাই স্যুপের জনপ্রিয়তা অনেক।

বিশেষ করে রেস্টুরেন্টে গিয়ে থাই স্যুপ খান অনেকেই। চাইলে রেস্টুরেন্টের মতো করে ঘরেও তৈরি করতে পারেন থাই স্যুপ। চলুন জেনে নেওয়া যাক রেসিপি-

উপকরণ:-১. মুরগির স্টক
২. মুরগরি মাংস ছোট করে কাটা আধা কাপ
৩. চিংড়ি আধা কাপ
৪. সয়া সস দেড় চা চামচ
৫. টেস্টিং সল্ট আধা চা চামচ
৬. আদা, রসুন ও পেঁয়াজ বাটা আধা-চামচ করে
৭. চামচ সাদা ভিনেগার
৮. কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ
৯. টমেটো সস ১ চা চামচ
১০. চিনি সামান্য
১১. পানি ৩ কাপ
১২. লবণ ১ চা-চামচ
১৩. কাঁচা মরিচ কুচি ২টি
১৪. থাই গ্রাস ও কারি পাতা ৪-৫টি
১৫. লেবুর রস ২ টেবিল-চামচ
১৬. ডিমের কুসুম ১টি ও
১৭. সামান্য হলুদ ফুড কালার।

পদ্ধতি

চিকেন স্টক তৈরির জন্য

প্রথমে এক কাপ মুরগির হাড় নিয়ে ১০ কাপ পানিতে সেদ্ধ করুন। পানি শুকিয়ে অর্ধেক হয়ে গেলে নামিয়ে ছেঁকে নিন।

স্যুপ তৈরির জন্য

আধা কাপ পানিতে ডিমের কুসুম, কর্নফ্লাওয়ার ও ফুড কালার ভালোভাবে মিশিয়ে আলাদা করে রাখুন। এবার অন্য একটি প্যানে কিছুটা তেল দিয়ে তাতে মুরগি, চিংড়ির কিমা দিয়ে দিন।

এবার এতে একে একে আধা চামচ সয়াসস, আদা-রসুন বাটা, স্বাদমতো লাল মরিচ বাটা, সাদা ভিনেগার দিয়ে ভালো করে অল্প সময় রান্না করুন।

এবার এই মিশ্রণে তৈরি করে রাখা চিকেন স্টক ঢেলে দিন। এতে চিলি টমেটো সস, টেস্টিং সল্ট ও সামান্য চিনি দিয়ে ভালো করে নাড়তে থাকুন।

একইসঙ্গে আগে তৈরি করে রাখা ডিমের কুসুম, কর্নফ্লাওয়ার ও ফুড কালারের মিশ্রণটি ঢেলে দিন।

স্যুপ ঘন হয়ে এলে বাটিতে ঢেলে নিন। তারপর একে একে লেবুর রস, থাই গ্রাস, কারি পাতা ও কাঁচা মরিচ দিয়ে সাজিয়ে পরিবশেন করুন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

মেসির বিদায়ী ম্যাচ কখন, কিভাবে দেখবেন

আর মাত্র ঘড়ির কাঁটায় কয়েকটা ঘণ্টার অপেক্ষা। এরপরই থামবে ২১ বছরের এক জাদুকরি প...

ডেঙ্গুতে রেকর্ড ১০ মৃত্যু, হাসপাতালে ১৯৯৬

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে রেকর্ড ১০ জনের মৃ...

ম্যাক্রোঁ সরকারের শিক্ষানীতির বিরুদ্ধে উত্তাল ফ্রান্স

শ্রেণিকক্ষ সংকট, পর্যাপ্ত শিক্ষকের অভাব এবং শিক্ষাখাতে বাজেট কমানোর সরকারি পর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা