ত্বক
লাইফস্টাইল

শীতের আগে ত্বকের যত্ন 

সান নিউজ ডেস্ক: প্রকৃতিতে শীত সমাগত। ঋতু পরিবর্তনে সবচেয়ে বেশি প্রভাব পড়ে আমাদের ত্বকে। এ সময় বাতাসে আর্দ্রতা কমে যায়। ফলে ত্বক হয়ে পড়ে শুস্ক ও রুক্ষ। ত্বক ফাটা, ত্বকে ছোপ ছোপ কালো দাগ, ফাঙ্গাস, ত্বকের উজ্জ্বলতা কমে যাওয়াসহ নানা ধরনের সমস্যা দেখা দেয়। একটু যত্ন আর সচেতনতাই পারে শীতে আপনার হাসিকে অমলিন রাখতে।

শীতকালে আসলেই ত্বকের যত্ন গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই সময় ত্বক হয়ে পড়ে বেশি স্পর্শকাতর, খসখসে, প্রাণহীন। গরমদিনে তেমনটা থাকে না। শীত আসা শুরু হলেই ত্বক শুকানো শুরু হয়। অনেকেই খুব বিরক্ত বোধ করেন। শীতের দাপটে প্রাকৃতিক ঔজ্জ্বল্যও হারিয়ে ফেলে আমাদের ত্বক।

শীতে ত্বকের বিশেষ যত্নের প্রয়োজন হয়ই। কারণ শীতে স্বাভাবিক প্রাকৃতিক জৌলুস হারিয়ে ফেলে ত্বক। তবে ঘরোয়া টিপসগুলোর উপর আস্থা রাখা জরুরি। কিছু ঘরোয়া টিপস সমস্যার চটজলদি সমাধানে কাজে দেয়।

শীতকালে ত্বককে ময়শ্চারাইজড রাখা আবশ্যক। এর ফলে ত্বকের প্রাকৃতিক আর্দ্রতা বজায় থাকে। নারকেল তেল, ক্যাস্টর তেল, অলিভ তেল, দইয়ের ঘোল, শশা ইত্যাদি প্রাকৃতিক ময়শ্চারাইজার হিসেবে ব্যবহার করলে ভালো সুফল পাওয়া যায়।

আর শীতকালে পানিটাও কমই খাওয়া হয়। সেরকম পিপাসাও পায় না। এ সময় শরীরে পানির ঘাটতির জন্যও ত্বক শুকনো, রুক্ষ হয়।

এই বিষয়টি লক্ষ্য রাখতে হবে যেন শরীরে যথেষ্ট পানির অভাব না হয়। পানির পরিমাণ বাড়ানোর জন্য অল্প গরম পানি পান অভ্যাস করলে সুফল দেয়। সকালে খালি পেটে এক গ্লাস গরম পানি পান করুন।

এছাড়াও, শীতকালে গরম পানিতে গোসল করলে মাংশপেশি স্বস্তি পায়। তবে মুখের ত্বকে তা ব্যবহার না করাই ভালো। সে ক্ষেত্রে গরম বা ঠাণ্ডা পানির পরিবর্তে সামান্য গরম পানি তথা উষ্ণ গরম পানিতে মুখ ধোওয়া উচিত।

এছাড়াও, রাতে ঘুমোতে যাওয়ার আগে ময়শ্চরাইজার দিয়ে মুখের ত্বক মালিশ করবেন অবশ্যই। এর ফলে ত্বক কোমল ও উজ্জ্বল হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ

মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনাল সংলগ্ন ধলেশ্বরী নদীর পাড়ের সরকারি জায়গা দখল করে নতু...

বোয়ালমারীতে বাসের নিচে চাপা পড়ে থাকা শিক্ষার্থীর মরদেহ ৩ দিন পর উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষের পর খাদে পড়ে যাওয়া বাসের নিচে চাপা পড়...

নোয়াখালীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৭ 

নোয়াখালী জেলা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ২৭ জনকে গ্রেপ্তার হয়েছে। এ সময়...

ছাত্রদলের সংঘর্ষের ভিডিও করায় সাংবাদিক হেনস্তা

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ছাত্রদলের দুই পক্ষের...

কলকাতা হোটেল আগুনে নিহত ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মধ্যে প...

২০২৭ সালের এসএসসি পরীক্ষা দুই মাস পেছানোর ভাবনা

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ের তুলনায় প্রায় দুই মাস পিছি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা