লাইফস্টাইল

বৃষ্টির দিনে চিড়ার খিচুড়ি

সান নিউজ ডেস্ক : বৃষ্টির দিনে ভুনা খিচুড়ি খেতেই হবে। এ যেন বাঙালির ঐতিহ্য। চাল ডাল দিয়ে বানিয়ে নেওয়ার প্রথম ধারণা কিন্তু আসে অ্যাংলো ইন্ডিয়ান খাবার ‘কেজরি’ থেকে। মিশরে এ খিচুড়ি ‘কুশারি’ নামে পরিচিত। তবে আবার বাঙালিরা খাবে চিড়ার খিচুড়ি। এই বর্ষায় বানিয়ে খেতে পারেন চিড়ার খিচুড়ি।

উপকরণ : চিড়া-২ কাপ, মুগডাল-১ কাপ, নারকেল কোরা-১/২ কাপ, আদা-১ টুকরো, কিসমিস-৭/৮টা, বাদামকুচি, তেজপাতা-২টি, এলাচ গুঁড়া-সামান্য, লবণ-পরিমাণ মতো , চিনি-হালকা, হলুদ গুঁড়া-সামান্য, কাঁচা মরিচ-৩/৪টি, ঘি-পর্যাপ্ত পরিমাণ

প্রণালী : শুকনো কড়াইয়ে মুগডাল ভেজে হলুদ দিয়ে অল্প সিদ্ধ করে পানি ঝরান। চিড়া ধুয়ে পানি ঝরিয়ে রাখুন। এবার একটি পাত্রে সিদ্ধ মুগডাল, চিড়া, লবণ, চিনি মেখে রাখুন। আবার কড়াইতে ঘি গরম করে তেজপাতা, আদাকুচি, বাদামকুচি দিয়ে নেড়ে চিড়া এবং মুগডাল মিশিয়ে ভালোভাবে নাড়াচাড়া করুন। নারকেল কোরা, কিসমিস ও কাঁচামরিচ মিশিয়ে ভালো করে ভাজুন। নামানোর আগে এলাচ গুঁড়া, ঘি ছড়িয়ে দিন। পরে গরম গরম পরিবেশন করুন।

স্বাদ বাড়ানোর জন্য চিড়ার খিচুড়ির সাথে আমের আচার নিয়ে খেতে পারেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ, ২০টিতে ছুটি 

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কা...

গোপালগঞ্জে থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ

গোপালগঞ্জের মুকসুদপুর থানা ও গ্রামীণ ব্যাংকে আগুন...

টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ ১২ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ মো. শরীফ...

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষিপ্ত হবে

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎ...

মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, রেস্টুরেন্টকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার বাগমামুদালি পাড়া এলাকায় অস্বাস্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা