লাইফস্টাইল

পাকা আমে তিন পুডিং

সান নিউজ ডেস্ক:

ক্যারামেল ম্যাংগো পুডিং:

যেহেতু আমের মৌসুমে এটিই হল পারফেক্ট সময় ম্যাংগো পুডিং তৈরি করার

উপকরণ: ডিম ৩টি, আমের পাল্প (আম মিক্সারে মিক্স করে নিতে হবে), ১কাপ চিনি, ১কেজি দুধ (জ্বাল দিয়ে হাফ কাপ করে নিতে হবে), ক্যারামেল।

প্রাণালী: প্রথমে ডিমগুলোকে ভালো করে ফেটে নিতে হবে। তারপর ১কাপ পরিমাণ চিনি দিয়ে নাড়তে থাকবেন যাতে চিনি সম্পূর্ন গলে যায়। এবার পাকা আমের পাল্পগুলো দিয়ে মিশিয়ে নিতে পারেন। একটি পাত্রে দুধ নিয়ে ঠান্ডা করে পাল্পের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এখানে কোন প্রকার ভ্যানিলা এজেন্স ব্যবহার করতে হবে না । কারণ এটি ম্যাংগো পুডিং (ভ্যানিলা এজেন্স দিলে ম্যাংগো ফ্লেভার থাকবে না)। একটি প্যানে ক্যারামেল নিয়ে ২চা চামচ পানি দিয়ে দিবেন। চুলার আঁচ কমিয়ে এগুলো জ্বাল দিতে থাকলে, এভাবেই তৈরি হয়ে যাবে ক্যারামেল। এটি ঠান্ডা করে নিতে হবে।

এবার পুডিং এর উপকরণ গুলো একটি স্ট্রেইনারে ছেঁকে নিতে হবে। এগুলো ক্যারামেলের উপর ঢেলে নিবেন। একটি হাড়িতে পুডিং এর পাত্রটি নিয়ে অর্ধেক পানি দিতে হবে। পুডিং তৈরি হতে ২৫-৩০ মিনিট লাগবে। এর মধ্যে যদি পানি শুকিয়ে যায় তবে আবার একটু পানি দিয়ে দিতে পারেন। ৩০মিনিট পর পুডিং এর পাত্রের ঢাকনা খুলে টুথপিক দিয়ে দেখবেন। যদি না হয় তবে আরও ৫মিনিট অপেক্ষা করুন। এভাবেই তৈরি হয়ে যাবে মজাদার আমের পুডিং। এবার পুডিং ঠাণ্ডা করে কেটে চারপাশে ছাড়িয়ে একটি প্লেটে নিয়ে নিতে পারেন। সব শেষে আম টুকরো করে কেটে পুডিং সাজিয়ে পরিবেশন করুন।

ম্যাংগো কোকনাট জেলো পুডিং:

এটি দেখতে যেমন সুন্দর খেতেও তেমনি অসাধারণ। থাইল্যান্ডে ম্যাংগো এবং কোকনাট জেলোর সুখ্যাতি রয়েছে।

প্রাণালী: প্রথমে আমের লেয়ার (আঁশ কম এই টাইপের আম নিবেন) তৈরি করে নিতে হবে, তাই এক কাপ পরিমাণ পাকা আমের পাল্প নিবেন। ১/৩ কাপের মতো পানি, আগারাগার পাউডার ১চা চামচ, জেলাটিন ১চা চামচ বা চায়না গ্রাস ৫গ্রাম, চিনি ২টেবিল চামচ সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলা জ্বালিয়ে দিতে হবে। এগুলো ৫মিনিট জ্বাল দিয়ে দেখবেন হাতে দানাদানা বাঁধে কি-না।

দানা দানা না থাকলে এবার এগুলো বিভিন্ন ডিজাইনের সিলিকন মোড় নিয়ে তার উপর পাতলা লেয়ার দিয়ে দিবেন। দ্বিতীয় লেয়ারের জন্য এক কাপ পরিমাণ নারকেলের দুধ, ১চা চামচ আগারাগার পাউডার, জেলাটিন ১চা চামচ, স্বাদ মতো চিনি দিয়ে মিশিয়ে নিয়ে ৫মিনিট জ্বাল দিতে হবে।

তারপর এ লেয়ারটি আগের লেয়ারের উপর দিয়ে দিবেন (গরম থাকা অবস্থায় দিতে হবে নাইলে লেয়ার গুলো খুলে যাবে)। তৃতীয় লেয়ারের জন্য এক কাপ পরিমাণ ডাবের পানি, আগারাগার পাউডার ১ চা চামচ, জেলাটিন ১চা চামচ, চিনি স্বাদ মতো দিয়ে এক সঙ্গে মিশিয়ে ৫ মিনিট জ্বাল দিতে হবে।

এবার এই লেয়ারটি আগের লেয়ারের উপর দিয়ে দিবেন। ডাবের লেয়ারটি সেট করার জন্য বিভিন্ন রকম ফল এর উপর দিয়ে দিবেন। আনার দানা, কুঁচি করে কাটা আম, স্ট্রাবেরী কুঁচি করে কেটে, কুঁচি করে কাটা চেরি নিয়ে একটু মোটা করে লেয়ার দিতে হবে কারণ এটি মধ্যে থাকবে। এর উপর আবার প্রচন্ড গরম করে ডাবের পানির লেয়ার দিতে হবে। এবার এর উপর আবার নারকেলের দুধের লেয়ার এবং পাকা আমের লেয়ার দিয়ে দিবেন।

প্রতিটি লেয়ার গরম থাকা অবস্থায় দিতে হবে নইলে সেগুলো সেট হবে না ঠিকমতো। লেয়ার গুলো খুলেও যেতে পারে। সবশেষে এটি ২ঘণ্টা নরমাল ফ্রিজে রেখে পরিবেষণ করতে পারবেন। এটি অনেক বেশি রিফ্রেসিং এবং খুবই মজাদার। এটি তৈরি করতে কোন রঙের ব্যবহার করা হয়নি তাই স্বাস্থ্যের জন্য ভালো। বাচ্চাদের জন্যও এটি তৈরি করতে পারেন। এটি দেখতে খুবই আকর্ষনীয় বলে বাচ্চারাও খেতে পছন্দ করবে।

মিল্ক ম্যাংগো পুডিং

উপকরণ: আধা লিটার দুধ, ১০ গ্রাম আগারাগার বা চায়না গ্রাস, সোয়াক পানিসহ, চিনি ৭ চামচ।

প্রাণালী: একটি প্যানে আগারাগার এবং সোয়াক মিশ্রিত পানি নিয়ে জ্বাল দিতে হবে যাতে এগুলো সম্পূর্ণ গলে যায়। দুধ ৩ মিনিট জ্বাল দিয়ে নিবেন। এবার আগারাগার পানির অর্ধেক দুধের সঙ্গে মিশিয়ে দিতে হবে। চিনি ৫ চামচ দিয়ে মিশিয়ে নিবেন।

একটি সারভিং বলে দুধ ঢেলে নিতে হবে। পুডিং এর জন্য একটি প্যানে ম্যাংগো পাল্প নিয়ে ৫চামচ চিনি মিশিয়ে ৪মিনিট জ্বাল দিতে পারেন। তারপর বাকি অর্ধেক আগারাগার এর মধ্যে দিয়ে মিশিয়ে নিতে হবে। মিল্ক পুডিং জমে গেলে এর উপর ম্যাংগো পাল্প ঢেলে দিয়ে ২ঘন্টা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিন।

এভাবেই তৈরি হয়ে যাবে মিল্ক ম্যাংগো পুডিং। পরিবেশনের আগে ফ্রিজ থেকে বের করে পুডিং বিভিন্ন সাইজের কেটে নিতে হবে। তারপর সুন্দর করে সাজিয়ে পরিবেশণ করবেন।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

তাপদাহে স্তব্ধ ঢাকা, আয় সংকটে রিকশাচালকরা

প্রচণ্ড রোদের দাপটে রাজধানী ঢাকা যেন থমকে গেছে। সাধারণ দিনে যানজট আর ব্যস্ততা...

জুলাই অভ্যুত্থানের শহীদ-আহতদের ন্যায়বিচার দেশে নিশ্চিতের অঙ্গীকার প্রধানমন্ত্রীর

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের ন্যায়বিচার দেশের মাটিতেই নিশ্চিত করা হবে ব...

৩ বছরের ভোগান্তির অবসান: এলাকাবাসীর উদ্যোগে ভাঙা কালভার্ট সংস্কার

মাদারীপুরের কালকিনি উপজেলায় সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে স্থানীয় বাসিন্দা...

বাফেডার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা 

বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেডা)-এর উদ্যোগে ‘এক্সচ...

তারেক রহমানকে হত্যার হুমকির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা