লাইফস্টাইল

প্রস্রাব চেপে রাখলে যা হয়?

লাইফস্টাইল ডেস্ক: কাজের কারণে অনেক সময় দীর্ঘ সময় ধরে প্রস্রাব চেপে রাখতে হয়। দীর্ঘ সময় ধরে প্রস্রাব চেপে রাখার ফলে ইউরিন ইনফেকশন ও কিডনির সমস্যা দেখা দিতে পারে। সে কারণে একজন পূর্ণবয়স্ক সুস্থ মানুষের দিনে অন্তত ৪ থেকে ১০ বার মূত্রত্যাগ করা উচিত।

কিন্তু অনেকেই অলসতার কারণে প্রস্রাবের চাপ ধরে রাখেন। অনেক মানুষ গাড়ি, অফিস কিংবা বাসায় প্রস্রাবের চাপ অনুভব করার পরেও তারা টয়লেটে যেতে চান না। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, কখনোই প্রস্রাবের চাপ ধরে রাখা ঠিক নয়। কারণ এতে মূত্রথলির নানা সমস্যা দেখা দিতে পারে।

স্বাভাবিকভাবে আমরা ৪০০ থেকে ৫০০ মিলিমিটার পর্যন্ত প্রস্রাব ধরে রাখতে পারি। এর বেশি প্রস্রাব ধরে রাখলে শারীরিক সমস্যা হতে পারে। প্রস্রাবের চাপ ধরে রাখার ফলে যে গুরুতর সমস্যাগুলো দেখা দেয়, সে সম্পর্কে আজ আপনাকে জানাবো-

মূত্রথলির পেশী দূর্বল হতে পারে

দিনের বড় একটি সময় যদি কেউ প্রস্রাব চেপে রাখেন, তাহলে মূত্রথলির পেশী দূর্বল হতে থাকে। তাছাড়া প্রস্রাব চেপে রাখলে মূত্রথলি স্বাভাবিকভাবে কাজ নাও করতে পারে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেছেন, যখনই প্রস্রাবের চাপ আসে তখনই সেটি সেরে ফেলা জরুরি।

মূত্রথলির সংক্রমণ হতে পারে

কোনো ব্যক্তি যদি নিয়মিত প্রস্রাব চেপে রাখেন তাহলে তিনি মূত্রথলির সংক্রমণ কিংবা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনে আক্রান্ত হতে পারেন। এতে কিডনি ও মূত্রথলির রোগ প্রতিরোধের ক্ষমতা কমে যায়।

মূত্রথলিতে ব্যাকটেরিয়া বাড়ে

প্রস্রাবের চাপ ধরে রাখার জন্য মূত্রথলিতে ব্যাকটেরিয়া বেড়ে যায়। শরীরের জন্য ক্ষতিকর পানি যদি কেউ বের হতে না দেন তাহলে অনেক দিন ধরে মূত্রথলিতে ব্যাকটেরিয়া সৃষ্টি হতে থাকে। আর শরীরে ব্যাকটেরিয়া সৃষ্টি হওয়া ভালো কোনো লক্ষণ নয়।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

মাদারীপুরে ভেজাল খাদ্যপণ্য বিক্রি, দুইজনের কারাদণ্ড ও জরিমানা      

মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচ...

পল্লবীতে মুখে বালিশ চেপে অজ্ঞান করে কিশোরীকে ধর্ষণ 

রাজধানীর পল্লবীতে ১৪ বছরের এক কিশোরীকে মুখে বালিশ চেপে অজ্ঞান করে ধর্ষণের অভি...

কর্ণফুলী টানেলে ১৬১৬ কোটি টাকার অনিয়ম: আইএমইডি

কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পে ১ হাজার ৬১৬ কোটি টাকার আর্থিক অনিয়মের তথ্য উঠ...

লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

দেশের বিশিষ্ট লেখক, গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা