লাইফস্টাইল

পাকা আম সংরক্ষণে ঘরোয়া পদ্ধতি

সান নিউজ ডেস্ক: আমের ভর মৌসুম চলছে। অমৌসুমে অনেকেই মৌসুমী ফল বিশেষ করে আমের স্বাদ নিতে চান কিন্তু বাজারে পাওয়া যায়না। তবে চাইলে আপনারা ভরা মৌসুমে আম সংগ্রহ করে সংরক্ষণ করে রাখতে পারেন। তাহলে জেনে নেয়া যাক পাকা আম সংরক্ষণের কিছু উপায়-

পাকা আম সংরক্ষণের উপায়ঃ

সাধারণভাবে আমের স্বাদ, গন্ধ ও পুষ্টিমান অটুট রেখে ১০-১৫ দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। এছাড়াও আম চার থেকে ছয় মাস পর্যন্ত ভাল রাখা যায়।

সংরক্ষণের জন্য পরিপক্ব আম বেছে নিতে হবে।

খেয়াল রাখতে হবে যেন আম বেশী নরম হয়ে না যায়।

ডিপ ফ্রিজে আম সংরক্ষণ করার জন্য প্রথমে পাকা আমের খোসা ছাড়িয়ে নিয়ে ছোট ছোট করে কেটে জিপলক ব্যাগে রাখুন।

মুখ বন্ধ করে ব্যাগটি ডিপে রাখুন

খাবার কিছুক্ষণ আগে ডিপ থেকে জিপলক ব্যাগ বের করে রাখুন। এভাবে ছয় থেকে আট মাস পর্যন্ত আম সংরক্ষণ করা যায়।

আস্ত আম বেশি দিন সংরক্ষণ করতে চাইলে খবরের কাগজে মুড়ে নিয়ে সব আম একটি কাপড়ের ব্যাগে ভরুন।

কাপড়ের ব্যাগের মুখ ভালো করে আটকে সেটিকে আবার একটি বড় পলিথিনে মুড়ে ডিপ ফ্রিজে রাখুন। এভাবে আম চার থেকে ছয় মাস পর্যন্ত রাখা যায়।

পাকা আম কেটে ব্লেন্ডারে ব্লেন্ড করে আইসবক্স কিংবা ছোট পাত্রে আমের পাল্প দিয়ে ডিপ ফ্রিজে রেখে জমিয়ে নিন।

জমে গেলে জিপলক ব্যাগে ভরে আবার ডিপে রাখুন। সারা বছর যেকোনো সময় বের করে স্মুদি, লাচ্ছি বানানো যাবে বা ডেজার্টেও ব্যবহার করা যাবে।

মাপমতো খবরের কাগজ কেটে প্রতিটি আম আলাদাভাবে মুড়িয়ে নিয়ে বড় পলিব্যাগে ভরে ফ্রিজের নরমাল চেম্বারে রাখুন।

১০ দিন পর পর আম নরম হয়ে বা পচে গেছে কি না চেক করুন।

প্রয়োজন মাফিক ও আমের তাৎক্ষণিক গুণাগুনের উপর বিবেচনা করে কাগজ বদলে দিন।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা