লাইফস্টাইল

পুরান ঢাকার ঐতিহ্যবাহী কালা ভুনা

সান নিউজ ডেস্ক: সামনেই কোরবানির ঈদ, গরুর মাংস নিয়ে হবে নানা রকমের আয়োজন , তবে সব কিছুর মধ্যে কালা ভুনা যেনও বেশি গুরুত্ব রাখে। তবে চলুন পুরান ঢাকার ঐতিহ্যবাহী কালা ভুনা রান্না সহজেই শিখে নেই।

মাংস মাখার উপকরণ-গরুর মাংস- ২ কেজি, আদা বাটা- ১ টেবিল চামচ, রসুন বাটা- ১ টেবিল চামচ, ধনিয়া গুঁড়া- ১ টেবিল চামচ, জিরার গুঁড়া- ১ চা চামচ, সবুজ এলাচ- ৪টি, তারা মৌরি- ১টি, তেজপাতা- ২টি, দারুচিনি গুঁড়া- কোয়ার্টার চা- চামচ , পেঁয়াজ বাটা- আধা কাপ ,মরিচ গুঁড়া- দেড় টেবিল চামচ, চিনি- ১ টেবিল চামচ, লবণ- স্বাদ মতো সরিষার তেল- ২ টেবিল চামচ সয়াসস- ২ টেবিল চামচ

চট্টগ্রামের কালাভুনার বিশেষ মসলা তৈরির উপকরণ- লবঙ্গ- ৭-৮টি, গোলমরিচ- ১০-১২টি, জয়ত্রী- অর্ধেক রাঁধুনি জিরা- ১ চা চামচ , কালোজিরা- ২ চা চামচ
, অন্যান্য উপকরণ সয়াবিন বা সরিষার তেল- ১ কাপ ,শুকনা মরিচ- ৫টি, মিহি পেঁয়াজ কুচি- ২ কাপ

প্রস্তুত প্রণালি-
মাংসের মসলা তৈরির সব উপকরণ একসঙ্গে গুঁড়া করে নিন। মাংস ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে হাঁড়িতে নিতে নিন। মাংস মাখার সব উপকরণ ও কালাভুনার মসলা দিয়ে মাংস মেখে আধা কাপ পানি যোগ করুন। হাঁড়ি ঢেকে চুলায় দিয়ে দিন। ৪৫ মিনিটের মতো মিডিয়াম থেকে সামান্য বেশি আঁচে রান্না করুন মাংস। মাঝে মাঝে নেড়ে দেবেন। ৪৫ মিনিট পর চুলার আঁচ কমিয়ে দিয়ে আরও কিছুক্ষণ রান্না করুন। মাংস সেদ্ধ হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিন।

চুলায় প্যান চাপিয়ে তেল দিন শুকনা মরিচ ও পেঁয়াজ কুচি ভাজুন। পেঁয়াজ বাদামি হয়ে গেলে রান্না করে রাখা মাংস দিয়ে দিন। চুলার আঁচ কমিয়ে দেবেন। ৫ মিনিট কষিয়ে নিন মাংস। আধা কাপ পানি দিন। চুলার আঁচ সামান্য বাড়িয়ে অনবরত নাড়তে থাকুন। পানি শুকিয়ে তেল ভেসে উঠলে চুলা বন্ধ করে দিন। পরিবেশন করুন গরম গরম।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

ট্রাম্পের ভয়ে লুক্সেমবার্গের নাগরিকত্ব নিচ্ছেন আমেরিকানরা

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে ইউরোপের ছোট...

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

রায়পুরার বিদ্যালয়কে দ্রুত কলেজে রূপান্তরের ঘোষণা সচিব জিয়াউল হকের

সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক শি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা