লাইফস্টাইল

গরুর মাংসের কালো ভুনা

সান নিউজ ডেস্ক: ঈদুল আজহায় মানুষ মুখরোচক খাবার-দাবার পছন্দ করেন। বিশেষ করে গরুর মাংসের বিভিন্ন পদ। বাসায় গরুর মাংসের যোগান থাকায় রান্না করে নিতে পারেন কালো ভুনা। গরুর মাংসের কালো ভুনা মশলার মাধ্যমে মাংসটাকে রান্না করে কালো করা হয়। তবে এ রেসিপিতে অনেক মশলার ব্যবহার করতে হয়। জেনে নেই গরুর মাংসের কালো ভুনার সহজ রেসিপি।

উপকরণ

* ২ কেজি গরুর মাংস

* মরিচের গুড়া ২ টেবিল চামচ

* হলুদের গুড়া ১ টেবিল চামচ

* লবণ ১ টেবিল চামচ

* ধনে গুড়া ২ টেবিল চামচ

* পেঁয়াজ বেরেস্তা ১ কাপ পরিমাণ

* আদা বাটা ১ টেবিল চামচ

* রসুন বাটা ১ টেবিল চামচ

* পেঁয়াজ কুচি ২ কাপ

* গোল মরিচ ১০-১২ টা

* কাবাব চিনি ৬-৭ টা

* লং ৬-৭টা

* ছোট এলাচ ৪-৫টা

* তেজপাতা ৪টা

* বড় এলাচ ৩-৪টা

* দারুচিনি

* স্টার মশলা ৩-৪টা

* তেল ১ কাপ পরিমাণ

* গোল মরিচের গুড়া ১ চা চামচ

* গরম মশলার গুড়া ১ চা চামচ

* রাধুনি মসলার গুড়া ১ চা চামচ

* ১টা জয়ফলের গুড়া

* ৩ গ্রাম পরিমাণ জয়ত্রিক

* জিরা গুড়া ১ চা চামচ।

বাগার দিতে যা যা লাগবে

* সরিষার তেল ১ কাপ পরিমাণ

* পেঁয়াজ কুচি ১কাপ

* রসুন কুচি আধা কাপ পরিমাণ

* আদা কুচি আধা কাপ পরিমাণ

* ১০টি শুকনো মরিচ

যেভাবে রান্না করবেন

প্রথমেই মাংস ভালোভাবে ধুয়ে নিতে হবে। পানি ঝরিয়ে রান্না করার পাত্রে নিন। উল্লেখিত সব মশলা দিয়ে মাংস মাখাতে হবে। এবার মাংস চুলায় বসিয়ে জ্বাল দিবেন। প্রথমেই পানি দেয়া যাবে না। জ্বাল দিতে থাকলে আস্তে আস্তে মাংসের ভেতর থেকে পানি বের হবে ওই পানি দিয়েই মাংসটাকে কষানো যাবে। কষানোর পর যদি মাংস সেদ্ধ না হয় তা হলে পরিমাণ মতো একটু পানি দিবেন। পানি দিয়ে মিডিয়াম আঁচে মাংস জ্বাল দিতে থাকুন। মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে অর্থাৎ রান্না হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিন।

এবারে রান্না মাংস বাগার দিতে হবে। একটা প্যানে তেল, পেঁয়াজ, রসুন, আদা, শুকনা মরিচ ভেজে তার মধ্য রান্না করা মাংস দিতে হবে। এরপর ভালোভাবে নেড়ে দিতে হবে যাতে তেলটা মিশে যায়। এভাবে কিছুক্ষন হালকা আঁচে চুলায় রেখে দিবেন, তবে বার বার নাড়তে হবে যাতে লেগে না যায়। এ ভাবে প্রায় ৩০ মিনিট মাংস চুলায় রেখে নাড়তে হবে। আস্তে আস্তে মাংস কালো হয়ে যাবে এবং মাংসের মধ্যে সব মশলা ঢুকে যাবে। এবার পেঁয়াজ বেরেস্তা উপরে ছিটিয়ে দিন। চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন ৫১তম বছরে

ক্রিকেটের বরপুত্র ও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন...

আব্দুল মালেক উকিলের মৃত্যুবার্ষিকী আজ

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় সংসদের সাবে...

মৌলভীবাজারের আনিসা ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক

যুক্তরাজ্যের ব্যবসা ও টিভি জগতের সফলতার পথচলা পেরি...

অভিমান করে অষ্টম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা!

নোয়াখালীর সেনবাগে আফরিয়া সুলতানা প্রীয়া (১৪) নামে...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

মোংলায় সড়ক দুর্ঘটনায় অন্তঃসত্ত্বা নারী শ্রমিক নিহত  

মোংলা ইপিজেডের চাকরির ছুটি শেষে বাড়ি ফেরার পথে মহ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা