লাইফস্টাইল

মাইকেল জ্যাকসনকে অনুকরণ করে সালিফ

সান নিউজ ডেস্ক: মার্কিন পপ তারকা মাইকেল জ্যাকসনের ‘মুনওয়াক' করার চেষ্টা অনেকেই করেছেন৷ কিন্তু এই নাচ নেচে ২৪ বছর বয়সি সেনেগাল বংশোদ্ভূত ফরাসি নাগরিক সালিফ গের মতো সফল কেউ হতে পারেননি৷

সালিফ গে এখন একজন ইনস্টাগ্রাম তারকা৷ সেখানে তার অনুসারীর সংখ্যা প্রায় ২৩ লাখ৷ এর মধ্যে মার্কিন রেসলার ও ফিল্মস্টার ডোয়েন জনসনও আছেন৷ তার জনপ্রিয়তা কাজে লাগাতে নামি ব্র্যান্ডরা তাকে মডেল বানাচ্ছে৷

সালিফ জানান, ‘‘তিন বছর বয়সে মাইকেল জ্যাকসনের ‘ব্যাড' গানের মিউজিক ভিডিও দেখার কথাটা আমার এখনও মনে আছে৷ আমার কাছে সেটা কার্টুনের চেয়েও বেশি ভালো লাগত৷ আমি তাকে নিয়ে খুব মোহিত ছিলাম৷’’

নিজের সফলতা নিয়ে মানুষ অবাক হলেও তিনি নন৷ ‘‘মানুষের কাছে এটা অবাক লাগতে পারে৷ তারা বলতে পারেন, এটা কে, সে কোথা থেকে এসেছে? কিন্তু আমি মনে করি, এই সাফল্যটা আমার প্রাপ্য৷ আমি এর জন্য অনেক কষ্ট করেছি৷ আমার কাছে এটা বিস্ময় নয়৷ বরং আমাকে নিয়ে আমি যা আশা করেছিলাম, তা অবশেষে হওয়ায় বিষয়টি অনেকটা স্বস্তির,’’ বলেন সালিফ৷

টেনিস তারকা নোভাক জোকোভিচের সঙ্গেও নেচেছেন সালিফ গে৷ ‘‘ওটা অনেক সম্মানের ছিল৷ তিনি একজন সত্যিকারের কিংবদন্তি৷ আমার যেটা সবচেয়ে বেশি অবাক লেগেছে সেটা হচ্ছে তিনি আমাকে চিনতেন, আমি কী করি, জানতেন৷ অনেকদিন ধরেই তিনি আমাকে চিনতেন- এটা আমার খুব ভালো লেগেছে,’’ জানান তিনি৷

সালিফ গে এখন মডেল হিসেবেও কাজ করেন৷ একটি ফরাসি ফ্যাশন ব্র্যান্ডের জন্য নিজের স্নিকারও ডিজাইন করেছেন৷ লোকজন এখন তাকে চেনে, রাস্তায় তার সঙ্গে কথা বলতে চায়৷ এ ব্যাপারে তিনি বলেন, ‘‘এটা আমার কাছে এখনও অদ্ভুত লাগে৷ মাঝেমধ্যে আমি আমাকে বলি- হ্যাঁ বিষয়টা এখন এমনই৷ তোমাকে চেনা যায়৷’’

বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে সালিফ গে এখন বেশ ভালোই আয় করছেন৷ এমনকি এখন তার একজন ম্যানেজারও আছে৷ ফলে এখন আর প্যারিসের রাস্তায় নেচে টাকা আয়ের প্রয়োজন পড়েনা৷ তিনি বলেন, ‘‘একবার আমি আমার ফোন হারিয়ে ফেলেছিলাম৷ পরে নতুন ফোন কেনার জন্য রাস্তায় নেচেছিলাম৷ এভাবে একদিনে আমি দেড় হাজার ইউরো আয় করেছিলাম৷ এরপর ঐ টাকা দিয়ে ফোন কিনেছিলাম৷ এক আর দুই ইউরোর মুদ্রা দিয়ে দাম পরিশোধ করেছিলাম৷ বিক্রেতা খুব অবাক হয়েছিলেন৷’’

তার এখন রাস্তায় নাচার প্রয়োজন নেই৷ কিন্তু সেটা না করে থাকতে পারেন না৷ বন্ধুদের সঙ্গে থাকতে তিনি খুব পছন্দ করেন৷ তারাও প্রায় অনেকটা তার মতোই নাচতে পারেন- কিন্তু তারা তার মতো সফলতা পাননি৷

সালিফ বলেন, ‘‘আমার কাছের বন্ধু ও মা-বাবা ছাড়া হয়ত আমি আজকের এই অবস্থানে আসতে পারতাম না৷ তাই আমি তাদের কাছে খুব কৃতজ্ঞ৷ তাদের সাথে সময় কাটাতে আমার খুব ভালো লাগে, কারণ এটা আমাকে শক্তি দেয় এবং আমি শক্তিশালী হয়ে উঠি৷ রাস্তা হচ্ছে আমার কাছে জীবনের স্কুল, রাস্তাতেই আমি আর্টিস্ট হয়ে উঠেছি৷’’

অনেকের কাছে সালিফ গে একজন তারকা, যাকে তারা ইন্টারনেটে দেখতে পান আবার রাস্তায়ও দেখতে পান, এবং সেটা টাকা খরচ না করেই৷

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন ৫১তম বছরে

ক্রিকেটের বরপুত্র ও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন...

‘মোহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গাত্মক মন্তব্য

মুসলিম বিশ্বে বহুল প্রচলিত ‘মোহাম্মদ’ নাম নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্...

টেক্সাসে প্রতিবেশী হত্যায় দণ্ডিত সাবেক পুলিশ ৭ বছরেই মুক্ত

যুক্তরাষ্ট্রের টেক্সাসে নিজের অ্যাপার্টমেন্ট ভেবে ভুল করে প্রতিবেশীর বাসায় ঢু...

৪শ পরিবারের এক বছরের খাবারের দায়িত্ব নিলেন রাশমিকা মান্দানা

মানবিক উদ্যোগের মাধ্যমে আবারও আলোচনায় এসেছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্র...

শিশু যৌন নিপীড়নের মামলা থেকে অব্যাহতি পেলেন হলিউড অভিনেতা টিমোথি

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘দ্য ওয়েস্ট উইং’-এর অভি...

আব্দুল মালেক উকিলের মৃত্যুবার্ষিকী আজ

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় সংসদের সাবে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা