লাইফস্টাইল

ফোসকা পড়লে করণীয়

সান নিউজ ডেস্ক : পায়ে ফোসকা পড়া খুবই পরিচিত এক সমস্যা। ফোসকা পড়লে ভুগতে হয় অসহ্য যন্ত্রণায়। আবার ফোসকা ফেটে গেলে স্থানটি পরিণত হতে পারে ঘা তে। তাই ফোসকার বিষয়টি হেলাফেলায় নেওয়া উচিত নয়।

ফোসকা পড়লে চলাচল করাও বেশ মুশকিল হয়ে দাঁড়ায়। তবে কয়েকটি বিষয় মেনে চললেই সেরে যাবে ফোসকা। জেনে নিন করণীয়-

১। কখনো ফোসকা ফাটিয়ে দেবেন না। আর যদি কোনো কারণে ফোসকা ফেটেও যায়, সেক্ষেত্রে ক্ষত স্থানে অ্যান্টিসেপ্টিক ক্রিম লাগিয়ে রাখুন।

২। ফোসকার স্থানে দিনে অন্তত তিনবার সেখানে মধু ব্যবহার করুন। এতে ফোসকা দ্রুত শুকিয়ে যাবে।

৩। জুতা যদি শক্ত হয়ে থাকে, তাহলে ত্বকের যেসব স্থানে জুতা পরলে ঘষা লাগবে ওই স্থানে ভেসলিন লাগিয়ে রাখুন। এতে করে জুতোর ওই জায়গাগুলো কিছুটা হলেও নরম হয়ে যাবে।

৪। ফোসকা দ্রুত শুকাতে অ্যালোভেরা জেল ব্যবহার করুন।

৫। ফোসকার উপরে পানির সঙ্গে আটা গুলিয়ে পেস্ট তৈরি করে ব্যবহার করুন। দ্রুত ফোসকা শুকিয়ে যাবে।

৬। নতুন জুতো পরার আগে পায়ে ভালো করে সরিষার তেল বা নারকেল তেল মেখে নিন। এর ফলে এতে পায়ে ফোসকা পড়ার ঝুঁকি অনেকটাই কমে যাবে।

৭। জুতার যে জায়গাগুলো শক্ত বলে মনে হবে, ওই স্থানে টেপ লাগিয় নিতে পারেন। এতে পায়ে ফোসকা পড়ার ঝুঁকি কমে যাবে।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন ৫১তম বছরে

ক্রিকেটের বরপুত্র ও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন...

আব্দুল মালেক উকিলের মৃত্যুবার্ষিকী আজ

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় সংসদের সাবে...

মৌলভীবাজারের আনিসা ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক

যুক্তরাজ্যের ব্যবসা ও টিভি জগতের সফলতার পথচলা পেরি...

অভিমান করে অষ্টম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা!

নোয়াখালীর সেনবাগে আফরিয়া সুলতানা প্রীয়া (১৪) নামে...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

মোংলায় সড়ক দুর্ঘটনায় অন্তঃসত্ত্বা নারী শ্রমিক নিহত  

মোংলা ইপিজেডের চাকরির ছুটি শেষে বাড়ি ফেরার পথে মহ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা