সংগৃহীত
লাইফস্টাইল

আম-ডাল রান্নার রেসিপি

লাইফস্টাইল ডেস্ক: আম দিয়ে প্রায় অনেক ধরনের খাবার রান্না করা যায়। এছাড়াও বিভিন্ন আচার, চাটনি তৈরির পাশাপাশি আম দিয়ে রান্না করা যায় বিভিন্ন পদের তরকারি ও ডাল। গরম ভাতের সঙ্গে কাঁচা আম দিয়ে রান্না করা ডাল খেতেও পছন্দ করেন অনেকেই। চলুন জেনে নেওয়া যাক কাঁচা আম দিয়ে ডাল রান্নার রেসিপি-

আরও পড়ুন: ঝাল তেহারি তৈরির রেসিপি

তৈরি করতে যা যা লাগবে

কাঁচা আম ১টি, মসুর ডাল ১/২ কাপ, পেঁয়াজ কুচি ১/৪ কাপ, আদা কুচি ১ টেবিল চামচ, রসুন কুচি ১ টেবিল চামচ, হলুদ গুঁড়া ১/৪ চা চামচ, লবণ পরিমাণমতো ও পানি ৬ কাপ, তেল ২ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ, রসুন কুচি ১ টেবিল চামচ ও আস্ত জিরা এক চিমটি।

যেভাবে তৈরি করবেন:

ডাল কিছুক্ষণ ভিজিয়ে রেখে ভালোভাবে ধুয়ে নিতে হবে। এরপর রান্নার পাত্রে নিয়ে তাতে পেঁয়াজ, আদা, রসুন, হলুদ ও তিন কাপ পানি দিয়ে চুলায় বসিয়ে ডাল সেদ্ধ হয়ে গেলে ভালোভাবে ঘুটে নিতে হবে। এরপর তাতে খোসা ছাড়ানো কাঁচা আমের টুকরা ও পরিমাণমতো গরম পানি দিয়ে দিতে হবে। এবার ডাল ঘন হয়ে না আসা পর্যন্ত জ্বাল দিতে হবে। ডাল ঘন হয়ে এলে চুলা বন্ধ করে দিতে হবে।

এরপর ফোঁড়নের জন্য কড়াইতে তেল গরম করে নিন। এবার তাতে পেঁয়াজ ও রসুন কুচি, আস্ত জিরা ও শুকনা মরিচ দিন। পেঁয়াজ-রসুন লালচে হয়ে এলে তেলসহ ডালের ভেতর দিন। এরপর গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু আম-ডাল।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

ফিফা উইন্ডোর গ্যাঁড়াকলে ভুটান ম্যাচ মিস করছেন হামজারা

আসন্ন সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচেই বড়সড় ধাক্কা সামলাতে হতে পারে ব...

বিমানবন্দরের সামনের সড়কে প্রোশাক শ্রমিকদের বিক্ষোভ-সড়ক অবরোধ

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর উত...

ইউক্রেনে মার্কিন সম্পত্তিতে রুশ হামলা

ইউক্রেনে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন বহুজাতিক কোম্পানির কারখানা, গুদাম ও ক...

ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের তথ্য-উপাত্ত হস্তান্তর

ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সরকারি সাত কলেজের শিক...

ইসরায়েলের প্রস্তাব, সৌদির প্রত্যাখ্যান

ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে চলমান সামরিক কার্যক্রমে যৌথভ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা