ছবি-সংগৃহীত
লাইফস্টাইল

শীতে আর্থ্রাইটিসের ব্যাথা কমাবে ৩ খাবার 

লাইফস্টাইল ডেস্ক: যে কোনও ব্যাথা-যন্ত্রণা শীতকালে যেন দ্বিগুণ বেড়ে যায়। সারা বছর বিশেষ বাড়াবাড়ি না হলেও ঠান্ডা পড়তেই কিছু ক্রনিক সমস্যা যেন জেঁকে বসে। তার মধ্যে অন্যতম হল আর্থ্রাইটিস। আধুনিক জীবনযাত্রার কারণে এখন কম বয়সেই আর্থ্রাইটিস হানা দিচ্ছে। অস্টিয়ো আর্থ্রাইটিস এবং রিউমাটয়েড আর্থ্রাইটিস— মূলত এই দু’ধরনের আর্থ্রাইটিসের সমস্যা দেখা যায়। তবে রোগের ধরন যেমনই হোক, ব্থাো সামলানো সহজ নয় একেবারেই। শীতকালে বাতের এ ব্যাথা বাড়াবাড়ি আকার ধারণ করে। শীতে সুস্থ থাকতে অনেকেই ভরসা রাখেন ওষুধের উপর। তবে সব সময়ে ওষুধ খেয়েও ব্যাথা কমানো যায় না। সে ক্ষেত্রে খাওয়া-দাওয়ায় খানিক বদল আনা জরুরি। কয়েকটি খাবার নিয়মিত খেলে সত্যিই উপকার পাবেন।

আরও পড়ুন: কলার মোচার ভর্তার রেসিপি

১. বাদাম

আর্থ্রাইটিসের সমস্যা থাকলে দিন শুরু করুন কাঠবাদাম, আখরোট খেয়ে। বাদামে রয়েছে মিনারেলস, স্বাস্থ্যকর কিছু ফ্যাট। এই উপাদানগুলি শরীরের যত্ন নেয়। পেশি দৃঢ় ও মজবুত করে। পেশির নমনীয়তা বজায় রাখতেও বাদামের জুড়ি মেলা ভার।

আরও পড়ুন: আজ ‘উদাস’ থাকার দিন

২. চাটনি

শীত কিংবা বর্ষা— শেষ পাতে একটু চাটনি হলে মন্দ হয় না। আর্থ্রাইটিস থাকলে চাটনি খেতে পারেন। উপকার পাবেন। তবে আর্থ্রাইটিসের ওষুধ হিসাবে একটু অন্য রকম ভাবে চাটনি বানাতে হবে। নারকেল কুচি, রসুন, তিসির বীজ আর ধনে দিয়ে বানাতে পারেন। প্রতিটি উপাদানে রয়েছে স্বাস্থ্যকর ফ্যাটি অ্যাসিড। এই অ্যাসিড পেশির খেয়াল রাখে। ব্যাথা সারায়।

আরও পড়ুন: ত্বকেই বোঝা যাবে কোলেস্টেরল বেড়েছে

৩. দই

প্রোবায়োটিক উপাদানে সমৃদ্ধ দই শুধু হজমের গোলমাল আর গ্যাস্ট্রিকের ঝুঁকি কমায় না। প্রদাহজনিত সমস্যা দূর করতে দই সত্যিই উপকারী। তাছাড়া, পেশির ক্ষয় রুখতেও দই ফলদায়ক। আর্থ্রাইটিসের রোগীদের শীতে নিয়মিত দই খাওয়া জরুরি।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

পাভেলের ৫ মিনিটের ভিডিও ভাইরাল

ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগ...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা