সংগৃহীত
লাইফস্টাইল

ডালের কাটলেট তৈরির রেসিপি

লাইফস্টাইল ডেস্ক: কাটলেটের নাম শুনলেই সবার আগে মাংস বা মাছের কাটলেটের স্বাদ মনে পড়ে। তবে চাইলে বিভিন্ন ধরনের ডাল দিয়েও তৈরি করা যায় সুস্বাদু কাটলেট। এটি তৈরি করতে সময় কম লাগে ও খেতেও অত্যন্ত সুস্বাদু। বাড়িতে হঠাৎ কোনো অতিথি এলে বা বিকেলের নাস্তায় সুস্বাদু এই পদ থাকলে মন্দ হয় না। চলুন জেনে নেওয়া যাক রেসিপি-

আরও পড়ুন: শাহী খিচুড়ি তৈরীর রেসিপি

তৈরি করতে যা যা লাগবে:

পাঁচমিশালি ডাল সেদ্ধ করা- ২ কাপ, পাউরুটির সাদা অংশ- ১ কাপ, আদা কুচি- ১ টেবিল চামচ, ধনেপাতা কুচি- ১ টেবিল চামচ, পেঁয়াজ কুচি- ২ টেবিল চামচ, গরম মসলা- গুঁড়া ১ চা চামচ, জিরা গুঁড়া- ১ চা চামচ, ব্রেডক্রাম- পরিমাণমতো, ডিম- ২টি, লবণ ও তেল- পরিমাণমতো।

যেভাবে তৈরি করবেন:

ডিম ব্রেডকাম ও তেল বাদে বাকি সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এবার সেই মিশ্রণ দিয়ে কাটলেটের আকারে গড়ে নিতে হবে। কাটলেটগুলো ডিমে ডুবিয়ে ব্রেডক্রাম দিয়ে গড়িয়ে নিতে হবে। কড়াইতে তেল দিয়ে গরম হয়ে এলে ডুবো তেলে বাদামি করে ভেজে নিতে। এবার তুলে কিচেন টিস্যুর ওপর রেখে বাড়তি তেল ঝরিয়ে নিতে হবে। এবার পছন্দের যেকোনো সসের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা