সংগৃহীত
লাইফস্টাইল

ফুলকপির পায়েস তৈরির রেসিপি

লাইফস্টাইল ডেস্ক: শীতের মৌসুম মানেই নানা রকম সবজির সমাহার। সেসব সবজি দিয়ে তৈরি করা হয় নানা পদের খাবার। তবে বেশিরভাগই ভাত কিংবা রুটির সঙ্গে খাওয়ার জন্য। সেগুলো বেশির ভাগ্ই ঝাল স্বাদের হয়। শীতের সবজি ফুলকপি দিয়ে চাইলেই খুব সহজেই পায়েস রান্না করতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক সুস্বাদু ফুলকপির পায়েস রান্নার রেসিপি-

আরও পড়ুন: হাঁসের ঝাল তৈরির রেসিপি

তৈরি করতে যা যা লাগবে

বড় ফুলকপি- ১টি, দুধ- ২ লিটার, আধা ভাঙা পোলাওয়ের চাল- আধা কাপ, কনডেন্সড মিল্ক- ১ টিন, নতুন খেজুরের গুড়- ১ কাপ, এলাচ গুঁড়া- ১ চা-চামচ, দারুচিনি গুঁড়া- আধা চা-চামচ, পেস্তা ও আমন্ড বাদাম কুচি- ৪ টেবিল চামচ, কিশমিশ- ২ টেবিল চামচ, মাওয়া গুঁড়া- ১ কাপ।

আরও পড়ুন: কাশি সারাতে করণীয়

যেভাবে তৈরি করবেন:

চাল এক লিটার দুধ দিয়ে সেদ্ধ করে নিতে হবে। ফুলকপি ছোট ছোট করে কেটে আধা লিটার দুধ দিয়ে সেদ্ধ করে নিতে হবে। চালের সঙ্গে মিশিয়ে গুড়, বাকি আধা লিটার দুধ, দারুচিনি, এলাচ গুঁড়া দিয়ে রান্না করে নিতে হবে। ঘন হয়ে এলে কনডেন্সড মিল্ক, হাতে বানানো অর্ধেকটা মাওয়া, কিশমিশ, পেস্তা, আমন্ড কুচি দিয়ে দিতে হবে। পায়েস ফুলে উঠলে চুলা বন্ধ করে দিতে হবে। এবার পরিবেশন পাত্রে ঢেলে মাওয়া গুঁড়া, পেস্তা বাদাম দিয়ে সাজিয়ে ঠান্ডা হলে পরিবেশন করতে হবে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

সিগারেট না খেয়েও রেহাই নেই!

বাস স্টপে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছেন, কিংবা কোনো ক্যাফেতে বসে চায়ে চুমু...

বদলে গেল ক্রিকেটের নিয়ম

আধুনিক ক্রিকেটের গতি বাড়াতে এবং মাঠের নানা জটিলতা কাটাতে নতুন কিছু নিয়ম নিয়ে...

সাংগঠনিক পদক্ষেপ নয়, কঠোর আইনগত শাস্তি চান জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, রাড্ডা ক্লিন...

স্মরণে অমর সুরসাধক কর্তা

সংগীতের আকাশে এক উজ্জ্বল নক্ষত্রের নাম শচীন দেব বর্মণ, যাঁকে সবাই পরম শ্রদ্ধা...

শি জিনপিংকে তারেক রহমানের শুভেচ্ছা

চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশটির প্রেসি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা