সংগৃহীত
লাইফস্টাইল

শাহী খিচুড়ি তৈরীর রেসিপি

লাইফস্টাইল ডেস্ক: খাবারে শাহী স্বাদ মানেই রাজকীয় একটা ভাব। উৎসব-আয়োজনে শাহী স্বাদের নানা পদের রান্না তৈরি হয়। যেমন, শাহী রোস্ট, শাহী পোলাও কিংবা শাহী কোর্মা তো তৈরি করে খাওয়াই হয়, চাইলে শাহী খিচুড়িও তৈরি করতে পারেন। এমনিতেই খিচুড়ি একটি সুস্বাদু খাবার। তার সঙ্গে শাহী স্বাদ যোগ হলে তা আর কোন কথায় নাই।

আরও পড়ুন: শীতকালে ত্বকের যত্ন যেভাবে!

চলুন জেনে নেওয়া যাক শাহী খিচুড়ি তৈরির রেসিপি-

তৈরি করতে যা যা লাগবে

পোলাওয়ের চাল- আধা কেজি, মুগ ডাল- ১ পোয়া, আলু- ১ কাপ, পনির- ১ কাপ, মটরশুঁটি- ১ কাপ, ফুলকপি- ১ কাপ, গাজর (টুকরা করা)- ১ কাপ,
ঘি- ১ কাপ, কাজু বাদাম- ১২-১৫টি, কিশমিশ- ১০০ গ্রাম, আদা কুচি- ১ টেবিল চামচ, হলুদ গুঁড়া- ১ টেবিল চামচ, মরিচ গুঁড়া- ১ টেবিল চামচ,
গরম মসলা গুঁড়া- ১ টেবিল চামচ, জিরা বাটা- ১ টেবিল চামচ, চিনি- ১ টেবিল চামচ, টমেটো কুচি- ১ কাপ, তেজপাতা- ২টি, দারুচিনি/এলাচ- ২টি করে, লবণ- পরিমাণমতো, কাঁচা মরিচ- ১০-১২টি, ধনিয়া পাতা কুচি- ১ কাপ।

আরও পড়ুন: শীতে এড়িয়ে যেতে হবে ৩ ভুল

যেভাবে তৈরি করবেন:

প্রথমে চাল ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। এরপর একটি শুকনা কড়াইতে মুগ ডাল ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে পানিতে ধুয়ে তা পানি ঝরিয়ে নিতে হবে। এবার সব সবজি ৪ কোনা করে কেটে লবণ দিয়ে ঘি দিয়ে ভেজে নিতে হবে। এরপর যে পাত্রে খিচুড়ি রান্না হবে তাতে ঘি দিয়ে গরম মসলাগুলো দিয়ে ভেজে, এরপর তাতে চাল ও ডাল দিয়ে হলুদ ও মরিচ গুঁড়া, জিরা বাটা বা গুঁড়া ও লবণ দিয়ে ভাজতে হবে।

ভাজা হয়ে গেলে ফুটানো গরম পানি দিয়ে সেদ্ধ হতে দিতে হবে। চাল, ডাল ফুটে উঠলে সবজিগুলো দিয়ে তার সঙ্গে চিনি, গরম মসলার গুঁড়া, কাঁচা মরিচ, কাজু বাদাম, কিশমিশ দিয়ে কিছুক্ষণ দমে রেখে রান্না করতে হবে। সবশেষে খিচুড়ির ওপর ঘি ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন শাহি খিচুড়ি।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা