ছবি-সংগৃহীত
লাইফস্টাইল

শীতে এড়িয়ে যেতে হবে ৩ ভুল 

লাইফস্টাইল ডেস্ক: শীতকালে ত্বকের সমস্যায় ভুগতে হয় অনেককেই। ঠান্ডা আবহাওয়ায় চুলেরও নানা সমস্যা চোখে পড়ে। চুল ঝরা তো আছেই, সঙ্গে শীতকালে চুল আঠালো হয়ে যায় বেশি। ঘন ঘন শ্যাম্পু করেও অনেক সময়ে কোনও সুফল পাওয়া যায় না। আসলে চুলের পরিচর্যা মানেই প্রসাধনীর উপর ভরসা করে থাকা নয়। কিছু অভ্যাস শীতে এড়িয়ে চলা জরুরি।

আরও পড়ুন: শীতকালে ত্বকের যত্ন যেভাবে!

১) কেরাটিন, স্মুদনিং, স্পা— অনেকেই চুলে এ ধরনের ট্রিটমেন্ট করিয়ে থাকেন। এগুলি চুলের সাময়িক জেল্লা আনলেও আসলে চুলের স্বাস্থ্যের জন্য এ সব উপকারী নয়। কারণ, এগুলি করতে চুলে যে প্রসাধনীর ব্যবহার করা হয়, তাতে রাসায়নিক পদার্থ থাকে। চুলের জন্য এই উপাদানগুলি ভাল নয়।

আরও পড়ুন: ডিম পচা না ভাল বোঝার ৫ উপায়

২) শীতকাল মানেই নানা উৎসব আর অনুষ্ঠান। উৎসব উদযাপনের একটি বড় অংশ হল সাজগোজ। রূপটানের পাশাপাশি, চুলের সাজের জন্য অনেকেই ভরসা রাখেন স্ট্রেটনার, কার্লারের মতো যন্ত্রপাতির উপর। এগুলির অত্যধিক ব্যবহারে চুল আরও শুষ্ক এবং রুক্ষ হয়ে যায়। শীতকালে চুলের যত্ন নিতে এই ধরনের যন্ত্রপাতি থেকে দূরে থাকাই ভাল।

আরও পড়ুন: নো বাই চ্যালেঞ্জে টাকা সঞ্চয়

৩) কনকনে ঠান্ডায় সকালে উঠে হঠাৎ মনে হল শ্যাম্পু করবেন। কিন্তু ঠান্ডা জলে নয়। অগত্যা, গরম জলই ভরসা। উষ্ণ জলে গোসল করলেও চুল ধোয়া ঠিক নয়। গরম পানি চুলের ফলিকল নষ্ট করে দেয়। চুলের গোড়া দুর্বল হয়ে পড়ে। তাই ভুলেও গরম পানি দিয়ে শ্যাম্পু করবেন না।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা