সংগৃহীত
রাজনীতি

খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর দাবি

নিজস্ব প্রতিনিধি: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। একই সাথে তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানিয়েছেন এ নেতা।

শনিবার (১২ আগস্ট) রাজধানীর বনানীতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ছেলে আরাফাত রহমান কোকোর ৫৪তম জন্মবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত শেষে এ দাবি জানান তিনি।

আরও পড়ুন: এবারের লড়াই জীবন-মরণের লড়াই

মির্জা ফখরুল জানান, ‘গতকালও আমি হাসপাতালে ছিলাম। মেডিকেল বোর্ড হয়েছে ওনার (খালেদা জিয়া) চিকিৎসায় জন্য। বোর্ডের চিকিৎসকরা খুব চিন্তিত। তারা বলছেন, উন্নত চিকিৎসার জন্য অবিলম্বে তাকে বিদেশে পাঠানো না হলে দেশে তার চিকিৎসা সম্পূর্ণভাবে সম্ভব হবে কি না তারা নিশ্চিত নন।

বিএনপির এ নেতা আরো জানান, ‘মেডিকেল বোর্ডের চিকিৎসকরা বার বার বলেছেন; ম্যাডামের চিকিৎসার জন্য বিদেশে এডভান্স সেন্টারে পাঠানো উচিত। গতকালও তাদের সাথে আমার আলাপকালে তারা এই কথা জানায়। তাকে বিদেশে পাঠানো খুবই দরকার।’

আরও পড়ুন: বিএনপি নির্বাচনকে ভয় পায়

তিনি আরো বলেন, ‘খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সবাই উদ্বিগ্ন। দেশজুড়ে তার মুক্তির দাবিতে মানুষ সোচ্চার হয়েছে। অবিলম্বে দেশনেত্রীকে মুক্তি দিন, তার সুচিকিৎসার জন্য বাইরে যাওয়ার ব্যবস্থা করুন। নয়তো, গণতন্ত্র মুক্তির জন্য যে আন্দোলন শুরু হয়েছে, সেই দাবি আদায় করে জনগণ অভ্যুত্থানের মাধ্যমে তাকে মুক্ত করবে।’

খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, হৃদরোগ, ফুসফুস, ডায়াবেটিস, কিডনি, চোখের সমস্যাসহ নানা ধরনের জটিলতায় ভুগছেন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ দীপু মনি, পাঠানো হলো ঢাকা মেডিকেলে

মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি সাবেক সমাজকল্যাণ, শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী ডা...

ঝড়-বৃষ্টির সতর্কতা: ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও আবহাওয়ার পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অ...

পদ্মা সেতুর ৪ বছরে টোল আদায় ৩,৩৯২ কোটি টাকা

যোগাযোগ ব্যবস্থার মাইল ফলক হিসেবে ৪ বছরে পদ্মা সেতুর টোল আদায় হয়েছে ৩ হাজার ৩...

হারারে টেস্টে লড়াই জমাচ্ছে জিম্বাবুয়ে, ১০০ রানে থামাতে চায় বাংলাদেশ

হারারে টেস্টের প্রথম দিনে ব্যাটিং ব্যর্থতায় বড় চাপে পড়ে গেছে বাংলাদেশ দল। মাত...

চলে গেলেন শিল্পী মুস্তাফা মনোয়ার

দেশের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও খ্যাতিমান চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আ...

মাদারীপুরে ১১৬৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ১ 

মাদারীপুরের শিবচর উপজেলায় অভিযান চালিয়ে বাড়ির উঠানের কোণায় মাটির নিচে লুকানো...

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দৃঢ়প্রত্যয়ী প্রধানমন্ত্রী 

জাতীয় অগ্রাধিকার বিবেচনায় ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়নে সরকারে...

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৯৪ 

ঢাকার বিভিন্ন এলাকায় থেকে বিশেষ অভিযান চালিয়ে ৯৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহ...

পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। মঙ্গলবার (৩০ জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা