ছবি-সংগৃহীত
রাজনীতি

বিএনপি নির্বাচনকে ভয় পায়

নিজস্ব প্রতিবেদক : বিএনপি নির্বাচন ও গণতন্ত্রকে ভয় পায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু।

তিনি বলেন, বিএনপি নির্বাচনকে ভয় পায়, গণতন্ত্রকে ভয় পায়, ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসার চেষ্টা করছে। বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে এ দেশের রাজনীতিতে হত্যা, ক্যু ষড়যন্ত্রের সূচনা করেছিল। তারা (বিএনপি) গণতন্ত্রের পেছনে ছুরিকাঘাত করে আবারও ক্ষমতায় আসতে চায়।

আরও পড়ুন : দেশে ফিরেছেন ওবায়দুল কাদের

শুক্রবার (১১ আগস্ট) বিকেলে ঢাকা উত্তরার আমিন কমপ্লেক্সের সামনে ঢাকা মহানগর উত্তর ১৪ দল আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

আমির হোসেন আমু বলেন, কারো দয়ায় শেখ হাসিনা ক্ষমতা আসেননি। দেশের মানুষের ভোটে বার বার ক্ষমতায় এসেছেন। জনগণের ভোটে বারবার নির্বাচিত হয়ে তিনি সরকার গঠন করেছেন।

তিনি বলেন, ২০১৩, ১৪ সালে তারা আন্দোলন শুরু করেছিল। প্রতিদিন নিরীহ মানুষ মারা যেত। ২০১৩, ১৪ সালে নির্বাচনে সাধারণ মানুষ যখন তোমাদের প্রত্যাখ্যান করল, তোমরা অগ্নি-সন্ত্রাসের আশ্রয় নিলে। তোমরা রাতের অন্ধকারে মানুষ হত্যা শুরু করলে, বোমা মেরে অগ্নি সন্ত্রাস করে শত শত মানুষকে আহত করলে, হত্যা করলে, তোমরা হাজার হাজার গাছ কেটে মানুষের পথ চলার পথ বন্ধ করার চেষ্টা করলে, ব্যর্থ হয়েছ, পারনি। আজকে শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠন হয়েছে।

আরও পড়ুন : বাংলাদেশ এখন বিশ্বে খুবই গুরুত্বপূর্ণ

১৪ দলের এ মুখপাত্র বলেন, শেখ হাসিনা যুদ্ধাপরাধীদের বিচার করেছেন, বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার করেছেন, জাতীয় চার মূলনীতি আবার সংসদের সংবিধানে স্থাপন করেছেন। আজকে অসাম্প্রদায়িক রাজনীতি প্রতিষ্ঠা করেছেন।এগুলো তারা (বিএনপি) সহ্য করতে পারে না।

আমু বলেন, শেখ হাসিনা যখন পাকিস্তানকে পেছনে ফেলে সমস্ত সূচকে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আজকে সারা বিশ্ব যখন বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল বলে, তখন তাদের গাত্রদাহ হয়। পাকিস্তানের আত্মাদের গাত্রদাহ হয়। সেই গাত্রদাহের কারণে শেখ হাসিনাকে আঘাত করতে চায়। শেখ হাসিনাকে তাদের সহ্য হয় না।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা