রাজনীতি

তারেক-জোবায়দার রায় বিচার বিভাগের নয়

নিজস্ব প্রতিনিধি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী মন্তব্য করেছেন, তারেক রহমান ও জোবায়দা রহমানের বিষয়ে দেওয়া রায় বিচার বিভাগের তা বাংলাদেশের কেউ বিশ্বাস করে না।

তিনি জানান, রায়টি বিচার বিভাগের রায় নয়। এটি একটি ফ্যাসিস্ট রেজিমেন্টের রায়।

আরও পড়ুন: আজ রাজধানীতে বিএনপির গণমিছিল

শুক্রবার (১১ আগস্ট) ঢাকা রি‌পোর্টার্স ইউনিটি‌র নসরুল হামিদ মিলনায়তনে জিয়া প‌রিষ‌দ আয়োজিত এক প্রতিবাদ সভায় তি‌নি এ কথা ব‌লেন।

আমীর খসরু জানায়, সরকার আইনকে ব্যবহার করে সব ধরনের বেআইনি কাজ করার পাশাপাশি, অসাংবিধানিকভাবে সংবিধানকে সংশোধন করেছে।

আরও পড়ুন: শনিবার আ’লীগের কার্যনির্বাহী কমিটির সভা

তিনি আরো বলেন, জিয়াউর রহমান, খালেদা জিয়া বাংলাদেশে মুক্তবাজারে অর্থনীতি তৈরি করতে বাংলাদেশের সাধারণ মানুষকে অর্থনীতিতে অংশীদার করেছিলেন, সেই অর্থনীতি তো লুটপাটের রাজত্ব হতে পারবে না। তাই তারা ‘আওয়ামী মডেল অফ ইকোনমিক্স’ তৈরি করেছে। যা আপনারা বিশ্বের আর কোথাও পাবেন না।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরো বলেন, বিএনপির একার পক্ষে রাষ্ট্র মেরামত করা সম্ভব না। সে জন্য জাতীয় সরকার লাগবে, ঐক্য লাগবে এবং রাষ্ট্রের জন্য যে ৩১ দফা তারেক রহমান জাতির সামনে উত্থাপন করেছেন, সেসব বাস্তবায়ন করতে হবে। যারা রাষ্ট্রক্ষমতা দখল করে বসে আছে, তাদেরকে বিদায় করতে হবে।

আরও পড়ুন: জনগণের আন্দোলনের মুখেই পতন

এ প্রসঙ্গে তিনি আরো বলেন, গণতন্ত্রকে হত্যার জন্য, ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় থাকার জন্য পুলিশ তাদের এক্সটেনশন হিসেবে কাজ করছে।

জিয়া পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, শিক্ষাবিষয়ক সম্পাদক ওবায়েদ ইসলাম, গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক মিলন প্রমুখ।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা