ফাইল ফটো
রাজনীতি

জনগণের আন্দোলনের মুখেই পতন

নিজস্ব প্রতিবেদক: জনগণের আন্দোলনের মুখেই অবৈধ সরকারের পতন এবং নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনেই নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরও পড়ুন: খালেদা জিয়ার ওষুধে পরিবর্তন

বৃহস্পতিবার (১০ আগস্ট) এক বিবৃতিতে তিনি একথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি সালাহ উদ্দিন আহমেদ, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) আকন কুদ্দুসুর রহমান, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-ত্রাণ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলনসহ অসংখ্য নেতাকর্মীকে মিথ্যা ও গায়েবি মামলায় বেআইনীভাবে কারাগারে বন্দী রাখার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দেন।

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, উচ্চ আদালতের নির্দেশনা উপেক্ষা ও জামিন লাভের পরও বিএনপি নেতাকর্মীদের পুরনো মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে বন্দী রাখা সম্পূর্ণ অমানবিক ও রাজনৈতিক প্রতিহিংসামূলক। বিএনপিসহ বিরোধী দলের গণতান্ত্রিক আন্দোলনকে দমিয়ে রাখতে অবৈধ সরকার নিরবচ্ছিন্নভাবে এ ধরণের ন্যাক্কারজনক দৃষ্টান্ত স্থাপন করছে।

আরও পড়ুন: মির্জা ফখরুলের মিথ্যাচার উন্মোচিত

মানুষের ভোটাধিকার ও মত প্রকাশের স্বাধীনতাসহ সরকারের ভয়াবহ দুঃশাসনের বিরুদ্ধে রাজপথে জনতার বিপুল ঢল দেখে দিশেহারা হয়ে বিরোধী দলগুলোকে নির্মূলের ব্যর্থ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ফ্যাসিস্ট শাসকগোষ্ঠী। কিন্তু নেতাকর্মীদের হামলা চালিয়ে, গুলি করে, গ্রেফতার করে, নির্যাতন চালিয়ে ও কারান্তরীণ রেখে ক্ষমতা টিকিয়ে রাখা যাবে না। বরং বেআইনি কর্মকাণ্ডের জন্য আইনশৃঙ্খলা বাহিনীসহ অবৈধ সরকারকে জবাবদিহির মুখোমুখি দাঁড়াতেই হবে।

বাংলাদেশের প্রায় প্রতিটি রাজনৈতিক দল, সচেতন নাগরিক সমাজ, মানবাধিকার সংস্থা ও আন্তর্জাতিক অধিকার গ্রুপগুলো বর্তমান নিশিরাতের সরকারের জুলুমের বিরুদ্ধে সোচ্চার হয়েছে।

আরও পড়ুন: ফের হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

জনগণের আন্দোলনের মুখেই অবৈধ সরকারের পতন এবং নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনেই নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে।

অবিলম্বে উপরোল্লিখিত নেতৃবৃন্দসহ দেশব্যাপী কারাবন্দী বিরোধী দলের সকল নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি এবং মিথ্যা মামলা প্রত্যাহারের জোর আহবান জানান তিনি।

অপর এক বিবৃতিতে বিএনপি মহাসচিব ফেনী জেলাধীন সদর উপজেলা বিএনপির আহবায়ক ফজলুর রহমান বকুলকে আজ দুপুরে গোয়েন্দা পুলিশ কতৃর্ক আটকের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

আরও পড়ুন: শুক্রবার বিএনপির গণমিছিল

ফজলুর রহমান বকুলকে গ্রেফতারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান বিএনপি মহাসচিব।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ১৯৭১ সালের মহান...

১৭ সচিব রদবদল

সরকার ১২ মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে নতুন সচিব নিয়োগ ৫ সচিবকে জনপ্রশাসন মন্ত্র...

৫৬তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস

আজ ২৬ মার্চ। ৫৬তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালি জাতির ইতিহাসের সর্বশ্রে...

ইরানের বিরুদ্ধে যুদ্ধে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমানে কোনো আলোচনা চলছে...

ইরানের বিরুদ্ধে যুদ্ধে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমানে কোনো আলোচনা চলছে...

৫৬তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস

আজ ২৬ মার্চ। ৫৬তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালি জাতির ইতিহাসের সর্বশ্রে...

১৭ সচিব রদবদল

সরকার ১২ মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে নতুন সচিব নিয়োগ ৫ সচিবকে জনপ্রশাসন মন্ত্র...

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ১৯৭১ সালের মহান...

পারস্য উপসাগর অবরুদ্ধের হুঁশিয়ারি ইরানের

ইরান হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, দেশটির উপকূল বা দ্বীপপুঞ্জে কোনো ধরনের হামলা চা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা