ছবি : সংগৃহিত
রাজনীতি

মির্জা ফখরুলের মিথ্যাচার উন্মোচিত

নিজস্ব প্রতিবেদক: মির্জা ফখরুলের মিথ্যাচার মিডিয়া দ্বারা উন্মোচিত হয়ে গেছে বলে এক টুইট বার্তায় মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

আরও পড়ুন: ফের হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা একটি ভিডিও ফুটেজের ভিত্তিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বিরুদ্ধে মিথ্যাচার করার অভিযোগ করেছেন।

মঙ্গলবার (৮ আগস্ট) এক টুইট বার্তায় তিনি এই মন্তব্য করেন।

গত ২৯শে জুলাই একটি ভিডিও ফুটেজে রাজধানীর আশপাশের গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচি চলাকালে সশস্ত্র বিএনপি নেতা-কর্মীদের যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগ করতে দেখা গেছে। এর আগে এই সহিংসতার পেছনে বিএনপির যোগসূত্র অস্বীকার করেছিলেন মির্জা ফখরুল।

আরও পড়ুন: শুক্রবার বিএনপির গণমিছিল

২৯শে জুলাইয়ের ভিডিও ফুটেজটিতে হামলাকারীদের ঢাকা আরিচা মহাসড়কের আশুলিয়া এলাকায় যানবাহনে হামলা ও অগ্নিসংযোগ করতে দেখা যায়।

সেখানে যুবদলের ঢাকা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ও একই ইউনিটের সহ-সাংগঠনিক সম্পাদক মো. সুরুজ্জামানসহ বিএনপির সহযোগী সংগঠনের অন্তত দুজন নেতার উপস্থিতিতে দেখা যায়, ধামরাই ছাত্রদলের সদস্য অপূর্ব চন্দ্র দাসকে হামলায় নেতৃত্ব দিতে দেখা গেছে।

একটি মিডিয়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তের ভিত্তিতে ভিডিও ফুটেজটি প্রকাশ করে। এতে বাসের চালক আনোয়ার হোসেন হামলাকারীদের বিরুদ্ধে সাক্ষ্য দিতে দেখা গেছে। তিনি বলেন, ‘আমার একটি বড় ক্ষতি হয়েছে। তবে আমি সেদিন প্রায় মারাই গিয়েছিলাম।’

আরও পড়ুন: ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ

চালকের দায়ের করা মামলার পর পুলিশ তদন্ত শুরু করে এবং দশ দিন পর হামলাকারীদের গ্রেফতার করা হয়। ভিডিওতে দেখা যাচ্ছে, লাঠি ও রড নিয়ে সশস্ত্র একদল লোক হঠাৎ করে হাইওয়েতে মিছিল করে রাস্তায় চলাচলকারী যানবাহনে হামলা চালায়।

তারা একপর্যায়ে বিকাশ পরিবহনের একটি বাস অবরোধ করে, চালক ও হেলপারকে মারধর করে বাস থেকে টেনে বের করে দেয়। চালক ও হেলপার দুজন পালিয়ে যাওয়ার সময় দলের একজন ব্যাগ থেকে অজ্ঞাত পদার্থ নিয়ে বাসে আগুন ধরিয়ে পালিয়ে যায়।

আরও পড়ুন: বিএনপির এক দফার বেলা শেষ

মঙ্গলবার এই ভিডিওর ভিত্তিতে সজীব ওয়াজেদ টুইট করেছেন, “মির্জা ফখরুলের মিথ্যাচার মিডিয়া দ্বারা উন্মোচিত হয়ে গেছে। ভিডিও ফুটেজে অগ্নিসংযোগকারীদের বিএনপির বেশ কয়েকজন নেতার সঙ্গে দেখা গেছে। এদের ভাঙচুর করতে দেখা গেছে।” সূত্র- বাসস

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা