লাইফস্টাইল
 

শীতকালে গোসলে গরম না ঠাণ্ডা পানি?

লাইফস্টাইল ডেস্ক : প্রতিদিনের গোসলের জন্য গরম না ঠাণ্ডা পানি ব্যবহার করতে হবে, এটা নিয়ে অনেকেই চিন্তায় পড়ে যান। বিশেষজ্ঞরা বলেন, আসলে বয়স, ঋতু, অভ্যাস, রোগ এমন বেশ কিছু বিষয়ের ওপর নির্ভর করে গোসলের জন্য ঠাণ্ডা বা গরম পানি বেছে নিতে হবে।

গ্রীষ্মকালে ঠাণ্ডা ও শীতকালে গরম পানি গোসলের জন্য ভালো। তবে গরম পানিতে গোসল করলে খেয়াল রাখতে হবে পানি অতিরিক্ত গরম হবে না, অবশ্যই আরামদায়ক উষ্ণতার পানিতে গোসল সারতে হবে।

১. আয়ুর্বেদে বলা হয়েছে গোসলের সময় শরীরে গরম পানি ব্যবহার করলেও মাথায় ঠাণ্ডা পানি ব্যবহার করতে হবে। কারণ গরম পানি আমাদের চুল ও চোখের জন্য ক্ষতিকর।

২. শারীরিক ধরনের ওপর নির্ভর করে আপনি গোসলে ঠাণ্ডা না গরম পানি ব্যবহার করবেন। যেমন আপনি যদি সুস্থ আর সুঠাম দেহের হন তবে ঠাণ্ডা পানিতে গোসল করুন। না হলে গরম পানিই ঠিক আছে।

৩. লিভারে সমস্যা, বদহজম, হাত-পা, শরীর জ্বালা করলে ঠাণ্ডা পানিতে গোসল করুন।

৪. আর এলার্জি, কাশি, ঠাণ্ডা, পায়ের ব্যথা, সাইনাস, বাত এধরনের রোগ থাকলে গরম পানিতে গোসল করুন।

৫. শিশু ও বৃদ্ধদের জন্য গরম পানি ভালো।

৬. ছাত্র ছাত্রীরা যারা পড়াশোনায় বেশি সময় ব্যস্ত থাকেন এবং পর্যাপ্ত ঘুমাতে পারেন না তারা ঠাণ্ডা পানিতে গোসল করলেই বেশি উপকার পাবেন।

৭. নিয়মিত ব্যায়াম করার পর গরম পানিতে গোসল করতে পারেন।

৮. নিয়মিত শরিরে তেল ম্যাসেজ করে আধা ঘণ্টা পর গোসল করার অভ্যেস করুন।

৯. ভালো ত্বক এবং স্বাস্থ্যের জন্য গোসলের পানিতে কয়েকটি নিম পাতা দিয়ে রাখুন।

১০. মনে রাখবেন, গোসলে ঠাণ্ডা পানির ব্যবহারে পুরনো কিছু ব্যাথা কমে যেতে পারে, চুলকানি দূর হয়, দেহের অবাঞ্চিত উত্তেজনা প্রশমন হয় পাশাপাশি স্নায়ুর দুর্বলতা দূর করতে সাহায্য করে। ‌

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা