লাইফস্টাইল

হার্ট অ্যাটাকয়ের নিশ্চিত পূর্বাভাস

লাইফস্টাইল ডেস্ক : ‘হার্ট অ্যাটাক’ হয়েছে এব্যাপারে নিশ্চিত হতে ‘ইকেজি’সহ আরও কয়েকটি পরীক্ষার প্রয়োজন হয়। যদিও সবার ‘হার্ট অ্যাটাক’ একই রকম হয় না। তবে কিছু উপসর্গ আছে যা অনেকটাই নিশ্চিত করে দেয় যে রোগীর ‘হার্ট অ্যাটাক’ হচ্ছে এবং দ্রুত হাসপাতালে নিতে হবে।

স্বাস্থ্যবিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে জানানো হল হার্ট অ্যাটাকের নিশ্চিত কিছু উপসর্গ সম্পর্কে।

বুক ব্যথাটা হয় চাপ লাগার মতো: হার্ট অ্যাটাকের কারণে যে বুক ব্যথা হয় তা তীক্ষ্ণ বা ‍সুঁচালো হয় না। বরং মনে হয় কেউ আপনার হৃৎপিণ্ডটাকে চেপে ধরেছে কিংবা বুকের ওপর প্রচণ্ড ভারি কিছু একটা চাপিয়ে দেওয়া হয়েছে। অনেক রোগী বলেন তাদের মনে হয়েছিল বুকের ওপর হাতি বসে আছে।

দম আটকে আসা: হার্ট অ্যাটাকের কারণে পুরো শরীরে রক্ত সঞ্চালন করার ক্ষমতা কমে যায় হৃদযন্ত্রের। ফলে ফুসফুস ও শরীরের অন্যান্য ‘টিস্যু’তে তরল জমা হতে শুরু করে। ফুসফুস জমে যাওয়া রক্ত, ফুসফুসের কার্যক্ষমতা নষ্ট করে দেয় অনেকটা। ফলে দম আটকে যাওয়ার অনুভূতি সৃষ্টি হয়।

প্রচন্ড ঘাম: বুক ব্যথার সঙ্গে যদি কারও প্রচন্ড ঘাম হয়, তবে তা হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা প্রবল। এই পরিস্থিতিকে বিশেষজ্ঞরা বলেন ‘কোল্ড সোয়েট’। এমন অবস্থায় ঠাণ্ডা ঘরে থাকার পরও ঘামে রোগীর গায়ের জামা ভিজে যাওয়া সম্ভব।

বমি: বুক ব্যথা আর দম আটকে আসার সঙ্গে যদি বমি হয় তবে তা বড়ই দুশ্চিন্তার বিষয়। ধারণা করা হয় হৃদযন্ত্রের কোষ দ্রুত নষ্ট হওয়ার কারণে এই বমি হয়। এমতাবস্থায় দ্রুত রোগীকে হাসপাতালে নিতে হবে।

মাথা হালকা হয়ে আসা: এই অনুভূতির সঙ্গে রোগীর মনে হয় সে শিগগিরই জ্ঞান হারাতে যাচ্ছে। এর কারণ হল মস্তিষ্কে রক্ত পৌঁছাতে পারছেনা। হৃৎস্পন্দনের তাল হারানো, হৃদযন্ত্রের রক্ত সরবরাহের ক্ষমতা নষ্ট হওয়া ইত্যাদির কারণে হার্ট অ্যাটাক হওয়া রোগীর মাথা হালকা হয়ে আসার অনুভূতি হয়।

বুক জ্বালাপোড়া: হার্ট অ্যাটাকে সাধারণত বুকের একপাশে ব্যথা হলেও বুকের মাঝখানে জ্বালাপোড়ার অনুভূতি হওয়াও অস্বাভাবিক নয়। বদহজম কিংবা গ্যাসের ওষুধ খেলে এই সমস্যা কিছুটা সেরে গেলেও হার্ট অ্যাটাকের আশঙ্কা তখনও বাদ দেওয়া সম্ভব নয়।

হাত ব্যথা: বুকের ব্যথা বাম হাতে স্থানান্তরিত হওয়াকে সবসময়েই হ্যার্ট অ্যাটাকে লক্ষণ হিসেবে বিবেচনা করা হয়। তবে শুধু বাম হাত নয়, ডান হাতে ব্যথা স্থানান্তরিত হওয়াও হার্ট অ্যাটাকের পূর্বাভাস হতে পারে। রোগীরা এই ব্যথাকেও প্রচণ্ড চাপ অনুভূত হওয়ার সঙ্গে তুলনা করেন।

কাঁধের রক্তনালী ফুলে ওঠা: হৃদযন্ত্রের কাজ হল পুরো শরীরে রক্ত ‘পাম্প’ করা। হার্ট অ্যাটাক থেকে হৃদযন্ত্র ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে এই ‘পাম্প’ করার কাজ বন্ধ করে দেয়। ফলে হৃদযন্ত্রে ফিরে যাওয়া রক্তগুলো রক্তনালীতে আটকা পড়ে। যে কারণে রক্তনালী ফুলে উঠতে থাকে।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা