লাইফস্টাইল

রসুনের রস লাগালে গজায় নতুন চুল

লাইফস্টাইল ডেস্ক : যাদের মাথাভরা চুল ছিল মাত্র ক’দিন আগেও, আজ দেখা যাচ্ছে চুল পড়ে মাথায় বড় এটা টাক হয়ে গেছে, তাদের মন যে কত খারাপ থাকে এই চুল হারানোর কষ্টে, শুধু তারাই জানেন। চুল কমতে শুরু করার পর অনেক কিছু্ করেও অনেকেই তেমন কোনো ভালো ফল পান না।

আপনিও যদি তাদের দলের হয়ে থাকেন, তবে এবার শেষ চেষ্টা করে দেখুন, নতুন চুল গজাবেই। আর এই চুল গজানোর সমাধান রয়েছে আমাদের সবার ঘরেই। অবাক হচ্ছেন তো? তবে জেনে রাখুন, বিশেষজ্ঞরা বলছেন, চুলে ও মাথার ত্বকে রসুনের রস লাগালে নতুন চুল গজায়।

প্রতিদিনের রান্নায় ডাল হোক বা মাংস রসুন থাকে কমন মশলা। রসুনের নানা গুণের কথা আমরা জানি, কিন্তু চুল গজানো, তা কী করে!

বিশেষজ্ঞরা বলেন :

১. চুল পড়া প্রতিরোধে রসুন অনেকটা ম্যাজিকের মতো কাজ করে

২. হাজারো গুণের রসুনে থাকা জিঙ্ক এবং কপার মাথার তালুর রক্ত চলাচল বাড়ায়। মাথার ত্বকের ইনফেকশন ও খুশকির সমস্যাও দূর করে

৩. রসুনের রসে প্রচুর পরিমাণ অ্যালিসিন থাকে যা রক্তে হিমোগ্লোবিন সঞ্চালন বাড়িয়ে দিয়ে নতুন চুল গজাতে সাহায্য করে

৪. তাদের মতে, তেলের মতো করে চুলে ও মাথার ত্বকে রসুনের রস লাগালে অনেক দ্রুত নতুন চুল গজায়।

যেভাবে রসুনের রস ব্যবহার করবেন :

সপ্তাহে একবার এক টেবিল চামচ রসুনের রস ও আধা কাপ নারকেল তেল মিশিয়ে অল্প আঁচে জ্বাল দিন। কুসুম গরম হয়ে আসলে এটি মাথার তালুতে ম্যাসাজ করে লাগান। এক ঘণ্টা রেখে তারপর শ্যাম্পু করে ফেলুন।

সপ্তাহে দু’বার রসুনের তেলের সাথে এক টেবিল চামচ কাঁচা রসুনের রস মিশিয়ে নিন। এবার একটি তুলোর বলে সেটি লাগিয়ে মাথার তালুতে ম্যাসাজ করে লাগান। কয়েক মিনিট মাথার তালু ম্যাসাজ করুন।

রাতে লাগিয়ে সম্ভব হলে সকাল পর্যন্ত রেখে ধুয়ে নিন।টানা একমাস রসুনের রস ব্যবহার করুন, নিজেই মাথায় নতুন চুলের দেখা পাবেন।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা