লাইফস্টাইল

শীতে ঠোঁটের যত্ন

লাইফস্টাইল ডেস্ক : শীতে শুষ্ক আবহাওয়ার কারণে ত্বক ও চুলের পাশাপাশি ঠোঁটের অনেক ক্ষতি হয়ে থাকে। তাই আগে থেকে ঠোঁটের পরিচর্যা শুরু করলে ক্ষতি কম হবে। শীতে বাতাসের আর্দ্রতা ক্রমশ কমতে থাকে। শীতকাল মানেই ঠোঁট ফেটে যাওয়া, ঠোঁটে খসখসে ভাব বজায় থাকে। ফলে হাসতে গেলে ঠোঁটে চাপ পড়ে ও ফেটে গিয়ে রক্ত বের হয়। এতে অস্বস্তি লাগে।

প্রাণ খুলে হাসাও যায় না সবার সামনে। তাই যেহেতু শীত নামতে শুরু করেছে এখন থেকেই বিশেষ যত্ন নিতে হবে। যাদের সারা বছরই ঠোঁটের চামড়া শুষ্ক থাকে তাদের তো এ সময় সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হয়। সুন্দর করে সেজেগুজে ঠোঁটে লিপস্টিক দিতে গেলে বসতে চায় না সহজে।

তাই এ সময় ঠোঁটের যত্নে নিয়মিত ভ্যাসলিন ও লিপজেল ব্যবহার করা দরকার। এতে ঠোঁট নরম ও কোমল হবে। এছাড়া, ঘরোয়াভাবে কিছু নিয়ম মেনে চললে ঠোঁটের সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে।

* ঠোঁটের কোমলতা বজায় রাখার জন্য ১ চা চামচ আতপ চালের গুঁড়া, মধু এক চা চামচ, মসুর ডাল বাটা এক চা চামচ, এ চিমটি হলুদের গুঁড়া ও কয়েক ফোঁটা গ্লিসারিন ভালো করে মিশিয়ে নিয়ে পাঁচ-সাত মিনিট রেখে ভেজা হাতে সার্কেলও এন্টি সার্কেলভাবে দু’মিনিট ম্যাসাজ করে ধুয়ে নিতে হবে।

এরপর ভেজা থাকতেই লিপজেল বেশি পরিমাণে লাগিয়ে দু’মিনিট পর আবার ম্যাসাজ করে মুছে ফেলতে হবে। এরপর লিপস্টিক লাগালে ঠোঁটের কোনো ক্ষতি হবে না। নরম থাকবে ঠোঁট।

* এক চা চামচ অলিভওয়েল, এক চা চামচ চিনি, আধা চা চামচ বেসন মিশিয় জেলের মতো হবে। এটা দুই মিনিট ঠোঁটে রাখলে কিছুক্ষণ পর শুকিয়ে আসবে। এরপর ভেজা হাতে ম্যাসাজ করে প্যাকটি উঠিয়ে ফেলতে হবে। এতে মরা কোষ উঠে গিয়ে ঠোঁটের কোমলতা বজায় থাকবে।

এছাড়া অনেকেই দিনেরবেলায় লিপস্টিক ছাড়া থাকতেই পারে না। তারা যদি নিয়মিত লিপস্টিক লাগানোর আগে লিপজেল দিয়ে ম্যাসাজ করে নিয়ে মুছে ফেলে লিপস্টিক লাগান তাহলে ভালো উপকার পাবেন। এতে করে ঠোঁট কালো হবে না।

* শীতে অবশ্যই ময়েশ্চারাইজযুক্ত লিপস্টিক ব্যবহার করবেন।

* রাতে অবশ্যই ঘুমানোর আগে লিপজেল লাগানোর অভ্যাস গড়ে তুলুন।

* এখন থেকে বেশি শীত পড়ার আগে ঠোঁটের যত্ন নিলে ঠোঁটের ক্ষতি কম হবে।

* বাজারে এখন শীতকালীন সবজি ও ফলমূল পাওয়া যাচ্ছে। এসব সবজি ও ফল খাওয়ার অভ্যাস গড়ে তুলুন।

* এ সময়ে পানি কম খাওয়ার কারণে শরীর শুষ্ক হয়ে যায়। তাই নিয়মিত পানি খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। একটু যত্ন নিলে সারা শীতে ঠোঁট ফাটার ভয় আর থাকবে না।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা