ছবি: সংগৃহিত
লাইফস্টাইল

গরমে ঠান্ডা পানি খেলে কী হয়?

লাইফস্টাইল ডেস্ক: গরমের মধ্যে এক গ্লাস ঠাণ্ডা পানি স্বস্তি যোগায়। ঠাণ্ডা পানি সাময়িক স্বস্তি দিলেও এতে উপকারের চেয়ে শরীরের ক্ষতিই বেশি। গরমে নিয়মিত পানি পানের কোন বিকল্প নেই। তবে ঠান্ডা পানি খেলে হিতে বিপরীত হতে পারে।

আরও পড়ুন: গরমে ত্বক সতেজ রাখুন

তীব্র গরমে ঠান্ডা পানি পান করলে হজমে ব্যাঘাত ঘটে। নিয়মিত ঠান্ডা পানি খেলে খাবারে থাকা পুষ্টিগুণ শরীর গ্রহণ করতে চায় না। গরমে ঘরে ফিরেই ফ্রিজের ঠান্ডা পানি খেলে গলায় ব্যথা হওয়ার আশঙ্কা বাড়ে, বুকে ও মাথায় জমে যেতে পারে কফ। হাঁচি-কাশির হতে পারে।

এছাড়া নিয়মিত ঠান্ডা পানি খেলে ওজন কমাতেও বেগ পেতে হয়। এক গবেষণায় দেখা গেছে, ঠান্ডা পানি খেলে শরীরের ফ্যাট মেটাবোলিজম ধীর হয়ে যায়। ফলে ওজন বাড়তে শুরু করে। তাই শরীরচর্চার পর হুট করে ঠান্ডা পানি পান থেকে বিরত থাকাই ভালো।

আরও পড়ুন: চিয়া সিডের পুষ্টিগুণ

ঠাণ্ডা পানি খেলে হঠাৎ করেই দেহের তাপমাত্রা বদলে যায়। এ তারতম্যের সঙ্গে শরীর ঠিক মানিয়ে নিতে পারে না। এতে পেটের সমস্যা থেকে শুরু করে ক্রনিক ব্যথাসহ একাধিক রোগ শরীরে বাসা বাঁধতে পারে। তাই সুস্থ থাকতে অতিরিক্ত ঠাণ্ডা পানিকে না বলুন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইউপি নির্বাচন ঘিরে হামলা-সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫, আহত একাধিক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জ...

শেখ হাসিনা, ইনু, নানক, বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমা...

আইপিএলের নিলামে মোস্তাফিজসহ ৭ টাইগার তারকা

গত আসরে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে অন্তর্ভুক্তি এবং পরবর্তীতে আকস্মিক ব...

১১ বছর শিকলবন্দি জাফর, অসহায় অসুস্থ বাবা-মা

ফরিদপুরের আলফাডাঙ্গায় এক অসুস্থ ছেলেকে ঘিরেই আবর্তিত হচ্ছে বৃদ্ধ বাবা-মায়ের জ...

ডিসেম্বরের মধ্যেই মালয়ে‌শিয়ায় কর্মী পাঠানো শুরুর আশা সরকারের

বন্ধুরাষ্ট্র মালয়েশিয়ায় কর্মী প্রেরণের জন্য এখন পর...

শীর্ষে রাশিয়া-যুক্তরাষ্ট্র, বাড়ছে বৈশ্বিক উদ্বেগ

বিশ্বব্যাপী সামরিক শক্তির ভারসাম্য ও ভূরাজনৈতিক প্রতিযোগিতায় এখনো সবচেয়ে গুরু...

কাতারের পাশে তুরস্ক, সই হলো প্রতিরক্ষা চুক্তি

তুরস্ক ও কাতার পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই করেছে। আজ শুক্রবার ইস্তাম্বুলের...

১১ দলের সিলেটমুখী লংমার্চ স্থগিত

ঢাকা-সিলেট মহাসড়কের দীর্ঘদিনের নাজুক অবস্থার কারণে সড়কপথ এড়িয়ে রেলপথে লংমার্চ...

কমিউনিস্ট-জামাত-তৃণমূল বাংলায় রাজনীতি করতে পারবে না : শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, রাজ্যের মানুষের জীবন থেকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা