সংগৃহীত
লাইফস্টাইল

যেসব খাবারে ভিটামিন সি আছে

লাইফস্টাইল ডেস্ক : ভিটামিন সি মানব দেহের জন্য অপরিহার্য অ্যান্টিঅক্সিডেন্ট। সুস্থ হাড়, টিস্যু বা কলা, শিরাগুলির জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এটি লাল রক্ত ​​কোষ উৎপাদনেও অনেক সহায়তা করে। এছাড়াও স্কার্ভি রোগ থেকে শরীরকে রক্ষা করে। ভিটামিন সি কোলাজেন সংশ্লেষণের জন্য অপরিহার্য। কোলাজেন হলো একটি প্রোটিন যা টিস্যু, ত্বক, হাড় এবং রক্তনালীর গঠন এবং শক্তি বৃদ্ধি করে।গরমের মৌসুমে প্রচুর পরিমাণে ভিটামিন সি গ্রহণ করা প্রয়োজন। ভিটামিন সি থাকে এমন কিছু খাবার চলুন জেনে নেওয়া যাক-

আরও পড়ুন : গরমে স্বস্তির পানীয় মিন্ট লেমোনেড

১. পেঁপে

পেঁপে একটি ফল যা ডায়াবেটিস রোগী এবং ওজন কমানোর চেষ্টা করছেন এমন ব্যক্তিদের জন্য খুবই উপকারী। কারণ এটি অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার সমৃদ্ধ যা হজমরে স্বাস্থ্যকে বাড়িয়ে তুলতে সাহায্য করে। পেঁপেতে প্রায় ৬০ মিলিগ্রাম ভিটামিন সি রয়েছে। ওজন কমানো প্রতি ১০০ গ্রাম পাকা পেঁপেতে থাকে মাত্র ৩২ ক্যালরি ও ৭ গ্রাম শর্করা। রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার জন্য পেঁপে খুব উপকারী। ত্বকের সৌন্দর্য বৃদ্ধি ও ত্বকের উজ্জ্বলতা বাড়াতেও বেশ উপকারী পেঁপে।

২. পেয়ারা

পেয়ারা হল একটি বেরি জাতীয় ফল। এই ফলে প্রতি ১০০ গ্রাম ভিটামিন সি রয়েছে প্রায় ২২৮ মিলিগ্রাম। পেয়ারার মধ্যে ফাইবার, পটাসিয়াম এবং ভিটামিন এ-এর একটি ভালো উৎস রয়েছে যা চোখের স্বাস্থ্য এবং রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য অপরিহার্য। একটি পেয়ারায় ৪টি কমলালেবুর সমান পুষ্টিগুণ, বিশেষ করে ভিটামিন সি রয়েছে। ডায়াবেটিস প্রতিরোধে ডায়াবেটিস রোগের ক্ষেত্রে খুব কাজ দেয় পেয়ারা। ক্যানসার প্রতিরোধে পেয়ারা খুব ভালো কাজ করে থাকে।

আরও পড়ুন : হিট স্ট্রোক প্রতিরোধে করণীয়

৩. কিউই

কিউই ভিটামিন সি, ফাইবার এবং খনিজ পদার্থের গুণে ভরপুর যা সামগ্রিক স্বাস্থ্যের পাশাপাশি বিপাক ক্রিয়া বাড়াতেও সাহায্য করে থাকে। আমাদের শরীরের দৈনিক ভিটামিন সি এর প্রায় ২৩০% সরবরাহ করে থাকে ।

৪. স্ট্রবেরি

স্ট্রবেরি উচ্চ অ্যান্টিঅক্সিডেন্ট এবং উচ্চ ফাইবার উপাদানের জন্য পরিচিত যা বিপাকীয় স্বাস্থ্যকে বাড়িয়ে তুলতে সাহায্য করে। একই সাথে এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও কার্যকরী ভূমিকা পালন করে থাকে। স্ট্রবেরিতে প্রতি ১০০ গ্রামে প্রায় ৫৮মিলিগ্রাম ভিটামিন সি থাকে। স্ট্রবেরিতে থাকা ভিটামিন সি রোগ প্রতিরোধ ব্যবস্থার উন্নতি করে।

আরও পড়ুন : কবুতরের রোস্টের রেসিপি

৫. আনারস

আনারস আমাদের হজমশক্তি বৃদ্ধি করতে বেশ কার্যকরী। আনারসে রয়েছে ব্রোমেলিন যা আমাদের হজমশক্তিকে উন্নত করতে সাহায্য করে। বদহজম বা হজমজনিত যে কোনো সমস্যা থেকে মুক্তি পেতে প্রতিদিন আনারস খাওয়া অত্যন্ত জরুরি। আনারস দেহে রক্ত জমাট বাঁধতে বাধা দেয় এই ফল। প্রতি ১০০ গ্রাম আনারসে প্রায় ৪৭ মিলিগ্রাম ভিটামিন সি থাকে। আনারসে ভিটামিন সি, ব্রোমেলেন এবং অন্যান্য প্রয়োজনীয় পুষ্টির উপস্থিতি এটিকে স্বাস্থ্যকর খাবারের তালিকায় এটি অন্যতম।

সান নিউজ/এমএইচ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদীতে প্রান্তিক পেশাজীবীদের জন্য ১০ দিনের সফট স্কিলস প্রশিক্ষণ  

নরসিংদীর রায়পুরা ও শিবপুর উপজেলায় প্রান্তিক পেশাজী...

খরা-এল নিনোর যুগল আঘাতে বিপর্যয়ের মুখে বিশ্বের ফুসফুস!

বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় বনভূমি আমাজন আবারও ভয়াবহ সংকটের মুখোমুখি। দীর্ঘস্থা...

সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্...

টানা ৫ দফায় স্বর্ণের দাম কমল মোট ১২০৭১ টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জ...

৮৬ মিনিটে বজ্রপাত! আরশাদের বাঁ-পায়ের শটে ভেঙে গেল ২৩ বছরের স্বপ্ন, সাফের ফাইনালে পাকিস্তান

ফুটবল মাঝে মাঝে বড় নির্মম এক খেলা। ৯০ মিনিট ধরে যে দল বল দখলে রাখে, আক্রমণ স...

খাগড়াছড়িতে নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় চেঙ্গী নদীতে পড়ে বাদল ত্র...

নওগাঁয় দেবোত্তর সম্পত্তি রক্ষার দাবিতে মানববন্ধন

নওগাঁর পত্নীতলা উপজেলার আমাইড় ইউনিয়নের চকভবানী গ্র...

১৫০ বছর বাঁচতে চান পুতিন!

বার্ধক্যকে বুড়ো আঙুল দেখিয়ে মানবজীবনকে দীর্ঘায়িত করার এক অভিনব ও চাঞ্চল্যকর ব...

ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি

নোয়াখালীর বেগমগঞ্জে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে (৯)...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা