ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাইডেন-জিনপিংয়ের বৈঠক আজ

আন্তর্জাতিক ডেস্ক: আজ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে বৈঠক করবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

আরও পড়ুন: হামাসকে আত্মসমর্পণের আহ্বান ইসরায়েলের

বুধবার (১৫ নভেম্বর)যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) শীর্ষ সম্মেলনের পাশাপাশি তাদের আলাদা বৈঠক হবে।

সোমবার (১৩ নভেম্বর) হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বিষয়টি নিশ্চিত করেন।

ধারণা করা হচ্ছে, এ বৈঠকে ২ শক্তিধর দেশের নেতারা নিজেদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি ও বিশ্বে চলমান বিরোধ হ্রাসে আলোচনা করবেন।

আরও পড়ুন: হামাসের পার্লামেন্ট দখলের দাবি

উল্লেখ্য, এপেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে শি জিনপিং বর্তমানে সান ফ্রান্সিসকো সফর করছেন। আজ সান ফ্রান্সিসকোতে মুখোমুখি বৈঠকের বিষয়ে জ্যাক সুলিভান বলেন, প্রেসিডেন্ট জো বাইডেন মনে করেন ২ দেশের জটিল দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে মুখোমুখি বৈঠকের বিকল্প নেই।

হোয়াইট হাউজের এ নিরাপত্তা উপদেষ্টা আরও জানান, ২ নেতার আলোচনা ফলপ্রসূ হবে। আলোচনায় নিজেদের মধ্যে যোগাযোগে উন্নয়ন ও সংঘর্ষ প্রশমনে তারা নিজেদের মধ্যে খোলামেলা আলোচনা করবেন।

এপেক সম্মেলনে বাইডেন এশিয়া-প্যাসিফিক অঞ্চল সম্পর্কে তার অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি প্রকাশ করবেন। এছাড়া এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কীভাবে একটি অন্তর্ভুক্তিমূলক ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি তৈরি করা যায়, এ বিষয়েও ২ নেতা আলোচনা করবেন।

সান নিউজে/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

নিউইয়র্কে বারান্দা থেকে মা-মেয়েকে ফেলে দেওয়ার অভিযোগ, মায়ের মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে ২৩ বছর বয়সী এক ন...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

কুড়িগ্রামে সাংবাদিকের মা-বাবাকে হত্যাচেষ্টার অভিযোগ

কুড়িগ্রাম সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ইন্ডিপ...

এশিয়ান যুবাদের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মাঠে নামছে বাংলাদেশ

এশিয়া কাপের শিরোপা পুনরুদ্ধারের মিশনে মাঠে নামার চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন ক...

সাটুরিয়ায় মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মানিকগঞ্জের সাটুরিয়ায় মাদক সেবন করে জনশান্তি বিনষ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা