সংগৃহীত
আন্তর্জাতিক

হামাসের পার্লামেন্ট দখলের দাবি 

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তাদের সপ্তম সাঁজোয়া ব্রিগেড ও গোলানি কামান ব্রিগেড হামাসের কয়েকটি সরকারি ভবন ও পার্লামেন্ট দখল করেছে। গাজা সিটির শেখ ইজলিন ও রিমালে অবস্থিত এসব ভবন নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে তারা।

আরও পড়ুন: শরণার্থী শিবিরে হামলা, নিহত ৩১

মঙ্গলবার (১৪ নভেম্বর) সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ তথ্য নিশ্চিত করেছে। দখল করা ভবনের মধ্যে রয়েছে হামাসের পার্লামেন্ট, সরকারি কমপ্লেক্স ও রাজনৈতিক সদর দপ্তর।

সেনারা বলছে, গাজার গর্ভনর হাউজও দখল করেছে তারা। এই ভবনে হামাস সরকারের পুলিশ ও সামরিক শাখা আল-কাসেম ব্রিগেডসের সদস্যর থাকতেন। এছাড়াও হামাসের ইন্টিলিজেন্স বিভাগসহ আরও কিছু অবকাঠামো যেগুলো গত ৭ অক্টোবরের হামলার জন্য ব্যবহার করা হয়েছে সেগুলোও দখল করার দাবি জানিয়েছে এ ইহুদিবাদী ইসরায়েলের সেনারা।

প্রতিরক্ষা এই বাহিনী আরও জানিয়েছে, তারা গাজা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি ভবনের নিয়ন্ত্রণ নিয়েছে। এই ফ্যাকাল্টি অস্ত্র উৎপাদন ও তৈরির জন্য ব্যবহার করা হতো।

আরও পড়ুন: শ্রীলঙ্কায় শক্তিশালী ভূমিকম্প

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হওয়া একটি ভিডিওতে দেখা যায় গোলান সেনারা গাজার পার্লামেন্ট ভবন ও পুলিশ সদর দপ্তরের ভেতর অবস্থান নিয়েছে।

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস গত ৭ অক্টোবর ইসরায়েলের বিভিন্ন অবৈধ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায়। ঐ হামলার প্রতিশোধ নিতে হামাসকে নির্মূল করার পরিকল্পনা সাজায় দখলদার ইসরায়েল। সেই পরিকল্পনা অনুযায়ী, গাজায় ১মে বোমা হামলা ও পরবর্তীতে স্থল হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী।

আরও পড়ুন: শরণার্থী শিবিরে হামলা, নিহত ৩১

গতকাল সোমবার ( ১৩ নভেম্বর) ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্ট দাবি করেন, হামাস গাজার নিয়ন্ত্রণ হারিয়েছে। সাধারণ মানুষ এখন হামাসের অবকাঠামোয় লুটপাট চালাচ্ছে।

তবে হামাস দাবি করছে, তাদের যোদ্ধারা এখনো ইসরায়েলি সেনাদের প্রতিহত করছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা