ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

ব্রিটিশ প্রশাসনে রদবদল

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের মন্ত্রিসভার শীর্ষপদে একের পর এক রদবদল এনে সোমবার (১৩ নভেম্বর) বেশ কিছু চমক দিয়েছেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। খবর দ্য গার্ডিয়ানের।

আরও পড়ুন: সিরিয়ায় বিমান হামলায় নিহত ৩৪

তিনি প্রথমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে বরখাস্ত করেন সুয়েলা ব্রাভারম্যানকে। তারপর নতুন স্বরাষ্ট্রমন্ত্রী করা হয় জেমস ক্লেভারলিকে, যিনি এতদিন পররাষ্ট্র মন্ত্রণালয় সামলানোর দায়িত্বে ছিলেন। তারপরই প্রশ্ন উঠে কে হচ্ছেন নতুন পররাষ্ট্রমন্ত্রী। খানিকক্ষণ পর জানা যায়, ক্যামেরনের নাম। এরপর ঘটলো আরও একটি ঘটনা। সুনাকের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন পরিবহনমন্ত্রী জেস নরম্যান। হঠাৎ করেই ব্যাপক রদবদল হয়েছে ঋষি সুনাকের মন্ত্রিসভায়।

যুক্তরাজ্যের নতুন পররাষ্ট্রমন্ত্রী হওয়া দেশটির সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন কয়েক বছর পর আবারও রাজনীতিতে ফিরলেন। সোমবার ক্যামেরনের হাতে এ দায়িত্ব তুলে দেন বর্তমান প্রধানমন্ত্রী ঋষি সুনাক।

যুক্তরাজ্যের সরকার ব্যবস্থায় ক্যামেরনের এভাবে ফিরে আসাটা সবাইকে খানিকটা বিস্মিত করেছে।

আরও পড়ুন: গাজায় ১০ মিনিটে ১ শিশু নিহত

৫৭ বছরের ক্যামেরন ২০১০ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ২০১৬ সালে ঐতিহাসিক এক গণভোটে যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের পক্ষে রায় এলে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান ক্যামেরন। তিনি ইইউতে থেকে যাওয়ার পক্ষে প্রচার চালিয়েছিলেন।

ক্যামেরন পদত্যাগের পর নিজের স্মৃতিকথা লিখে এবং ব্যবসা নিয়ে ব্যস্ত ছিলেন। যদিও ব্যবসায় তেমন একটা সুবিধা করতে ব্যর্থ হন তিনি। তার ফিন্যান্স ফার্ম ‘গ্রিনসিল ক্যাপিটাল’ বন্ধ হয়ে গেছে।

বিবিসি জানায়, সোমবার নতুন দায়িত্ব গ্রহণের পর হাসিমুখেই ১০ ডাউনিংস্ট্রিট ছাড়েন ক্যামেরন। পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) এক পোস্টে তিনি লেখেন, যদিও আমি গত সাত বছর ধরে সামনের সারির রাজনীতির বাইরে ছিলাম, তবে আমি আশা করছি, এগারো বছর ধরে রক্ষণশীল নেতা এবং ছয় বছর প্রধানমন্ত্রী হিসেবে আমার যে অভিজ্ঞতা তা আমাকে বর্তমান প্রধানমন্ত্রীকে সহায়তা করতে সাহায্য করবে।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

ভারত ছাড়ার হুমকিতে পালটা চ্যালেঞ্জ ইমরান খানের

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ অভিনেতা আমির খানের ভাগ্নে অভিনেতা...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জান‌তে সৌ‌দি‌কে চি‌ঠি

মক্কায় মসজিদে অনৈতিক কাজের অভিযোগে দুই বাংলাদেশির...

ভোলাজুড়ে শতাধিক পূজামণ্ডপে নিরাপত্তায় কোস্ট গার্ড

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ভোলায় ১১৮টিসহ উপকূলীয়...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

বধূ বেশে পরীমনি, নেটদুনিয়ায় ছড়ালেন মুগ্ধতা

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনিকে এবার দেখা গেল বধূর সাজে। লাল শাড়ি, মাথা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা