ফাইল ছবি
আন্তর্জাতিক

সিরিয়ায় বিমান হামলায় নিহত ৩৪

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার ইদলিবে রুশ বাহিনীর বিমান হামলায় নিহত হয়েছেন ৩৪ বিদ্রোহী। এতে আহত হয়েছেন ৬০ জনেরও বেশি।

আরও পড়ুন: গাজার দুই হাসপাতাল বন্ধ

সোমবার (১৩ নভেম্বর) রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সের বরাতে এ খবর জানিয়েছে রয়টার্স। শনিবার (১১ নভেম্বর) এ হামলা চালানো হয় জানিয়ে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন সিরিয়ায় রুশ সমন্বয় কেন্দ্রের উপপ্রধান ভাদিম কুলিত।

তিনি বলেন, ইদলিবে অবৈধ সশস্ত্রগোষ্ঠীগুলোর অবস্থান লক্ষ্য করে রাশিয়ার বিমানবাহিনী হামলা চালিয়েছে। এই গোষ্ঠীগুলো সিরিয়ার সরকারি সেনাদের ওপর বিভিন্ন সময় হামলা চালিয়ে আসছে।

আরও পড়ুন: হেলিকপ্টার বিধ্বস্তে ৫ মার্কিন সেনা নিহত

ভাদিম কুলিত দাবি করেন, শনিবার পর্যন্ত সিরিয়ার সেনাবাহিনীর অবস্থান লক্ষ্য করে সাত দফায় হামলা চালিয়েছে বিদ্রোহীরা। তবে ইন্টারফ্যাক্সের প্রতিবেদনটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স।

সিরিয়ার ইদলিব ও আলোপ্পোর সরকারনিয়ন্ত্রিত এলাকাগুলোতে হামলা চালানোর জন্য বিদ্রোহীদের দায়ী করেছে সিরিয় সেনাবাহিনী। বিদ্রোহী নিয়ন্ত্রিত বেসামরিক বিভিন্ন এলাকায় নির্বিচারে হামলা চালানোর খবরও অস্বীকার করেছে তারা। সিরিয়ার সরকার বিরোধীরা বলছেন, ‘বিশ্বের মনোযোগ এখন গাজার সংঘাতের দিকে থাকায় সেই সুযোগ নিচ্ছে মস্কো ও দামেস্ক।’

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা