ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কাশ্মিরে অগ্নিকাণ্ডে ৩ বাংলাদেশি নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের জম্মু-কাশ্মিরের শ্রীনগরে জনপ্রিয় পর্যটন কেন্দ্র ডাল লেকে হাউস বোটে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ৩ বাংলাদেশি পর্যটক নিহত হয়েছেন।

শনিবার (১১ নভেম্বর) ভোরে ডাল লেকের কয়েকটি হাউস বোটে এ অগ্নিকাণ্ড ঘটে।

পুলিশের বরাত দিয়ে দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, আজ ভোরের দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডে ডাল লেকের কয়েকটি হাউস বোট ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডের কয়েক ঘণ্টা পর সেখান থেকে ৩ বাংলাদেশি পর্যটকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পুড়ে যাওয়া সাফিনা হাউস বোটে ছিলেন ঐ ৩ বাংলাদেশি।

তারা আরও জানায়, ডাল লেকের ৯ নম্বর ঘাটের কাছের একটি হাউস বোটে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে অন্যান্য হাউস বোটও পুড়ে যায়।

স্থানীয় কর্মকর্তারা বলেন, এ অগ্নিকাণ্ডে কমপক্ষে ৫ টি হাউস বোট একেবারে ছাই হয়ে গেছে। এছাড়া আরও কয়েকটি হাউস বোট ক্ষতিগ্রস্ত হয়েছে।

আগুনের কারণ জানতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে কাশ্মির পুলিশ।

শ্রীনগরের দমকল বাহিনীর কর্মকর্তা ফারুক আহমেদ জানান, ভোর সোয়া ৫ টার দিকে ডাল লেকের হাউস বোটে আগুন লাগার খবর আসে। খবর পাওয়ার সাথে সাথে দমকলের কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনাস্থল থেকে কয়েক জন পর্যটককে জীবিত উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, তবে কী কারণে হাউস বোটে অগ্নিকাণ্ড ঘটেছে, তা পরিষ্কার নয়। বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা