সংগৃহীত
আন্তর্জাতিক

গাজায় হত্যা বন্ধের আহ্বান ম্যাক্রোঁর

আন্তর্জাতিক ডেস্ক: ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বোমা হামলা বন্ধ করতে ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুন: গাজায় ১০ মিনিটে ১ শিশু নিহত

শনিবার (১১ নভেম্বর) প্রকাশিত সাক্ষাৎকারে এ আহ্বান জানান ফরাসি প্রেসিডেন্ট।

রাজধানী প্যারিসে এলিসি প্রাসাদে একটি আন্তর্জাতিক শান্তি ফোরামের ফাঁকে দেওয়া সাক্ষাৎকারে ফরাসি প্রেসিডেন্ট জানান, ইসরাইলকে অবশ্যই গাজায় বোমাবর্ষণ ও বেসামরিক মানুষ হত্যা বন্ধ করতে হবে। ম্যাক্রো মনে করছেন, সেখানে যুদ্ধবিরতি হলে বরং ইসরাইলেই উপকৃত হবে।

অন্যদিকে ফ্রান্স ইসরাইলকে যুদ্ধবিরতির আহ্বান জানানোর পাশাপাশি হামাসের ‘সন্ত্রাসী’ কর্মকাণ্ডের বিরুদ্ধেও ‘স্পষ্টভাবে নিন্দা’ করছে। হামাসের হামলার প্রতিক্রিয়ায় ইসরাইলের আত্মরক্ষার অধিকারকে স্বীকৃতিও দিয়েছে তারা। এর মানে এই নয় যে, ইসরাইল বেসমারিক নারী, শিশু ও বৃদ্ধদের ওপর অতর্কিত হামলা চালাবে।

আরও পড়ুন: জনগণের আকাঙ্ক্ষার প্রতিফল ঘটবে

ইমানুয়েল ম্যাক্রো জানান, প্রকৃতপক্ষে ইসরাইল বেসামরিক লোকদের ওপর বোমা হামলা চালাচ্ছে। শিশু, নারী ও বৃদ্ধ মানুষদের বোমা মেরে হত্যা করছে। এই হামলাকে বৈধতা দেওয়া যায় না। আমরা তাই ইসরাইলকে থামার জন্য অনুরোধ করছি।

ফ্রান্সও ইসরাইল, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ অন্যান্য পশ্চিমা মিত্রদের মতো হামাসকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে। যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের নেতারা এই যুদ্ধবিরতির আহ্বানে যোগ দিক, তিনি এটা চান কিনা জানতে চাওয়া হলে ম্যাক্রো বলছে, ‘আমি আশা করি, তারা (আমার আহ্বানের সঙ্গে) যোগ দেবে।’

আরও পড়ুন: চিকুনগুনিয়া টিকার অনুমোদন

ইতোমধ্যে গাজায় ইসরাইলের আগ্রাসনের ১ মাস পেরিয়ে গেছে। তবু যুদ্ধ থেমে নেই। এখন পর্যন্ত এ সংঘাতে নারী ও শিশুসহ মারা গেছে প্রায় ১২ হাজার ফিলিস্তিনি। ইসরাইল সময়ের সঙ্গে পাল্লা দিয়ে হামলা আরও জোরদার করেছে। সেই সঙ্গে গাজায় হতাহতের সংখ্যা বেড়ে চলেছে। গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, ভেঙে পড়েছে স্বাস্থ্যব্যবস্থা।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, তিন লাখ টাকা ছিনতাই

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারের বিশিষ্ট রড-সিমেন্ট ব্যবসায়ী সৈয...

বোয়ালমারীতে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি পেল ৬৪ শিক্ষার্থী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এবার ট্যালেন্টপুলে সরকার...

টানা বৃষ্টিতে ৪৮ ঘণ্টায় তিস্তা বিপৎসীমার ওপরে, ১২ জেলায় বন্যার শঙ্কা

মৌসুমি লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত...

নওগাঁ টিভি অ্যাসোসিয়েশনের নতুন কমিটিকে বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা

নওগাঁ জেলা টেলিভিশন অ্যাসোসিয়েশনের নবগঠিত ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিট...

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর

বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিকভাবে পরিদর্শন করেছেন প্রধানমন্ত...

পিরোজপুরে নানা আয়োজনে 'বিশ্ব পরিবেশ দিবস' উদযাপন 

‘ক্লাইমেট অ্যাকশন, জলবায়ু পরিবর্তন আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা&rsqu...

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সরকারের নতুন পরিকল্পনা

দেশে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ব্যাপক পরিসরে উদ্যোগ নিয়েছে সরকার। খাদ্যের গুণ...

দাপ্তরিক শৃঙ্খলা ও পরীক্ষা নিয়ে মাদরাসা শিক্ষা বোর্ডের নির্দেশনা জারি

দাপ্তরিক শৃঙ্খলা বজায় রাখা এবং চলমান আলিম পরীক্ষা-২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্নের ল...

নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ সরকারের: বাণিজ্যমন্ত্রী

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে সরকার বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহ...

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রিন ভলান্টিয়ারিজম চালুর উদ্যোগ সরকারের: প্রধানমন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রিন ভলান্টিয়ারিজম চালুর উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা