সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

হেলিকপ্টার বিধ্বস্তে ৫ মার্কিন সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক : পূর্ব ভূমধ্যসাগরে প্রশিক্ষণের সময় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৫ মার্কিন সেনার প্রাণহানি ঘটেছে।

আরও পড়ুন : ভারতে সুড়ঙ্গে ধস, আটকা ৩৬ জন

সোমবার (১৩ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, রুটিন প্রশিক্ষণ অনুশীলনের অংশ হিসাবে রিফুয়েলিং করার সময় সেটি দুর্ঘটনার শিকার হয়।

আরও পড়ুন : কিয়েভে ফের বিমান হামলা চালালো রাশিয়া

টানা ১ মাসেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ব্যাপক আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। উপত্যকাটিতে ইসরায়েলের তীব্র আক্রমণ শুরু হওয়ার পর মার্কিন সেনাবাহিনী ভূমধ্যসাগরে দুটি বিমানবাহী রণতরীসহ ব্যাপক সামরিক সরঞ্জাম মোতায়েন করেছে।

এছাড়া ইসরায়েলে গোলাবারুদ সরবরাহ করার পাশাপশি এই অঞ্চলে সামরিক মহড়াও শুরু করেছে যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন : কাশ্মিরে অগ্নিকাণ্ডে ৩ বাংলাদেশি নিহত

বিবিসি জানিয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেছেন, সেনা সদস্যরা ‘আমাদের দেশের জন্য প্রতিদিন তাদের জীবনকে বাজি রাখছেন’। তিনি আরও বলেছেন, ‘আমরা আমাদের নিহত সকল যোদ্ধার পরিবারের জন্য প্রার্থনা করছি।’

অবশ্য হেলিকপ্টারটি কোথা থেকে উড়ছিল বা কোথায় বিধ্বস্ত হয়েছে তা মার্কিন সামরিক বিবৃতিতে উল্লেখ করা হয়নি। তবে যুক্তরাষ্ট্র গত এক মাসে পূর্ব ভূমধ্যসাগরে দুটি বিমানবাহী রণতরী, সেইসাথে জাহাজ এবং বহু যুদ্ধবিমানকে নিয়ে গেছে।

আরও পড়ুন : বিষাক্ত মদ্যপানে ১৯ জনের মৃত্যু

মূলত ইসরায়েল এবং হামাসের মধ্যে সংঘর্ষ এই অঞ্চলের অন্যান্য অংশেও ছড়িয়ে পড়তে পারে বলে যুক্তরাষ্ট্রের উদ্বেগ রয়েছে এবং এই কারণেই সেখানে বিমানবাহী রণতরীসহ ব্যাপক সামরিক সরঞ্জাম মোতায়েন করেছে দেশটি।

বিশেষ করে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ যেন এই সংঘাতে যোগ দিতে না পারে, সেটা নিশ্চিত করতে বেশ আগ্রহী যুক্তরাষ্ট্র।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

আদর্শ ব্যাটার গড়লেন কোহলি

ওয়ানডে ফরম্যাটে রেকর্ড বইয়ে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখলেও ‘আল্টিমেট&rsq...

নাহিদ রানার ফেরা নিয়ে শঙ্কা

দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর কদিন বাদেই ২২ গজে বল হাতে ফেরার প্রস্তুতি নিচ্ছ...

শোয়েব আখতারকে চাইছে পিসিবি

ইংল্যান্ড সফরে শোচনীয় ব্যর্থতার পর পাকিস্তান ক্রিকেটের ‘থিংক ট্যাংক&rsq...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা