আন্তর্জাতিক

দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক : অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযানে দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করা হয়েছে।

আরও পড়ুন : আজও ষড়যন্ত্রে লিপ্ত স্বাধীনতাবিরোধীরা

মঙ্গলবার (১৫ আগস্ট) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

এক বিবৃতিতে ইসরায়েলের সেনাবাহিনী জানায়, সন্দেহভাজন ফিলিস্তিনিদের আটক করতে আকবাত জাবর শিবিরে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় সেনাবাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি চালানো হয়। পরে সৈন্যরাও পাল্টা গুলি চালায়।

আরও পড়ুন : ট্রাম্পকে আত্মসমর্পণের নির্দেশ

স্থানীয় বাসিন্দারা জানান, আকবাত জাবর শিবিরে ইসরায়েলি বাহিনীর সাথে সশস্ত্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে ১৬ ও ২৫ বছর বয়সী দুই ফিলিস্তিনির প্রাণহানির ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোনও প্রমাণ পাওয়া যায়নি বলে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

তারা আরও বলেন, পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর এই অভিযান প্রায় এক ঘণ্টা ধরে চলেছে। এদিকে, ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলি বাহিনীর এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে।

আরও পড়ুন : জিয়াউর রহমান হত্যাকাণ্ডের সাথে যুক্ত

প্রায় এক দশক ধরে থমকে থাকা শান্তি আলোচনা পুনরুজ্জীবিত করার সম্ভাবনা নিয়ে আলোচনার জন্য সোমবার ফিলিস্তিনি, জর্ডান এবং মিসরীয় নেতারা এক বৈঠক করেছেন। সেখানকার শান্তি নষ্ট করার জন্য ইসরায়েলকে অভিযুক্ত করেছেন তারা।

পশ্চিম তীরসহ অন্যান্য ভূখণ্ড নিয়ে ফিলিস্তিনিরা একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। এ নিয়ে গত কয়েক দশক ধরে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে ফিলিস্তিনিরা। গত ১৫ মাস ধরে ইসরায়েলি অভিযান, ফিলিস্তিনিদের সড়কে আক্রমণ এবং ফিলিস্তিনি গ্রামে ইহুদি বসতি স্থাপনকারীদের হামলায় পরিস্থিতি আরও সহিংস হয়ে উঠছে।

আরও পড়ুন : হিমাচলে ভূমিধসে নিহত ৫০

প্রসঙ্গত, ১৯৬৭ সালের যুদ্ধে পশ্চিম তীর দখলে নেয় ইসরায়েল। ফিলিস্তিনিরা এই উপত্যকাকে তাদের ভবিষ্যৎ স্বাধীন রাষ্ট্রের মূল কেন্দ্র হিসেবে গঠনের আশা করছে। কিন্তু দখলের পর থেকে ইসরায়েল ওই অঞ্চলটিতে ইহুদি বসতি স্থাপন করেছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা