ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

রাশিয়ায় অগ্নিকাণ্ড, শিশুসহ নিহত ২৫

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় একটি গ্যাস স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তিন শিশুসহ ২৫ জন নিহত এবং ৬৬ জন আহত হয়েছেন।

আরও পড়ুন: হিমাচলে ভূমিধসে নিহত ৫০

মঙ্গলবার (১৫ আগস্ট) বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণাঞ্চলীয় দাগেস্তানের একটি গ্যাস স্টেশনে আগুন লেগে তিন শিশুসহ ২৫ জনের মৃত্যু হয়েছে বলে আঞ্চলিক জরুরি স্বাস্থ্যকর্মীদের বরাত দিয়ে ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সি মঙ্গলবার ভোরে এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, সোমবার (১৪ আগস্ট) রাতে দাগেস্তানি রাজধানী মাখাচকালাতে হাইওয়ে রাস্তার পাশে একটি অটো মেরামতের দোকানে আগুনের সূত্রপাত হয় এবং বিস্ফোরিত হয়ে সেই আগুন কাছাকাছি একটি গ্যাস স্টেশনে ছড়িয়ে পড়ে। আর এতেই হতাহতের ওই ঘটনাটি ঘটে।

আরও পড়ুন: নাইজেরিয়ায় সন্ত্রাসী হামলা, নিহত ২৬ সেনা

রয়টার্স টিভির অনলাইনে পোস্ট করা ভিডিও ফুটেজে একটি একতলা ভবনে আগুন জ্বলতে দেখার গেছে। একজন প্রত্যক্ষদর্শী বলেন, ‘এখানে যুদ্ধের মতো অবস্থা বিরাজ করছে।’

বার্তাসংস্থা আরআইএ রুশ উপ-স্বাস্থ্যমন্ত্রী ভ্লাদিমির ফিসেঙ্কোর বরাত দিয়ে জানিয়েছে, ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনায় আহতদের সংখ্যা বেড়ে ৬৬ জনে দাঁড়িয়েছে। আহতদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুন: ইথিওপিয়ায় বিমান হামলা, নিহত ২৬

ইন্টারফ্যাক্স রাশিয়ান দাগেস্তানি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, আহতদের মধ্যে ১৩ জন শিশু রয়েছে।

অপরদিকে রুশ বার্তাসংস্থা তাস রাশিয়ার জরুরি পরিষেবার একটি বিবৃতি উদ্ধৃত করে জানিয়েছে, ৬০০ বর্গ মিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মীদের সাড়ে তিন ঘণ্টার বেশি সময় লেগে যায়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা