সংগৃহীত
আন্তর্জাতিক

হিমাচলে ভূমিধসে নিহত ৫০

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর প্রদেশ হিমাচল রাজ্যে ভারী বর্ষণের ফলে ভূমিধসের সৃষ্টি হয়ে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৫০ জনের মতো। এছাড়া আরও অনেকে এই ভূমিধসে নিখোঁজ রয়েছেন।

সোমবার (১৪ আগস্ট) দেশটির সরকারি কর্মকর্তা বলেন,গত ২ দিন ভারী বর্ষণ ও ভূমিধসের কারণে প্রাণহানি ও নিখোঁজের ঘটনাও ঘটেছে।

আরও পড়ুন: নাইজেরিয়ায় সন্ত্রাসী হামলা, নিহত ২৬ সেনা

ঐ দেশের সরকারি কর্মকর্তারা বলছেন, অস্বাভাবিক ভারী বৃষ্টিপাত ও হিমবাহ গলে ভারত ও প্রতিবেশী পাকিস্তান এবং নেপালের পার্বত্য অঞ্চলে গত ১-২ বছরে আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটছে। এছাড়াও প্রাকৃতিক এই দুর্যোগের জন্য ক্রমবর্ধমান জলবায়ু পরিবর্তনকে দায়ী করছেন তারা।

ভারতের টেলিভিশন ফুটেজে দেখা যায়, হিমাচল প্রদেশের রাজ্যেগুলোতে বন্যা ও ভূমিধসের কারণে অনেক বাড়িঘর,বাস ও গাড়ি চাপা পড়ে ভেসে যেতে দেখা গেছে। দেশটির জরুরি উদ্ধারকারী শত শত কর্মীরা ভূমিধসের ধ্বংসাবশেষ পরিষ্কার করতে রীতিমতো লড়াই করছেন

হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানায়, গত ৪৮ ঘণ্টা অবিরাম বর্ষণের কারণে হিমাচল প্রদেশে আবারো বিপর্যয় দেখা দিয়েছে।

আরও পড়ুন: ইথিওপিয়ায় বিমান হামলা, নিহত ২৬

তিনি আরও বলেন, ‘রাজ্যের বিভিন্ন অংশ থেকে মেঘ বিস্ফোরণ এবং ভূমিধসের খবর পাওয়া গেছে। ফলে মানুষের প্রাণহানি ও সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে।’

হিমাচল প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের এক প্রতিবেদনে বলা হয়, গত রোববার থেকে বৃষ্টি-জনিত দুর্যোগের ঘটনায় কমপক্ষে ৫০ জন মারা গেছেন এবং ১৩ জন নিখোঁজ রয়েছেন। (সূত্র: এনডিটিভি, রয়টার্স)।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা