সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

ট্রাম্পকে আত্মসমর্পণের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক : ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ফলাফল পাল্টানোর চেষ্টার অভিযোগে অভিযুক্ত হওয়ার পর যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার ১৮ সহযোগীকে আগামী ২৫ আগস্টের মধ্যে আত্মসমর্পণের নির্দশ দিয়েছেন ফালটন কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ফ্যানি উইলিস।

আরও পড়ুন : আজও ষড়যন্ত্রে লিপ্ত স্বাধীনতাবিরোধীরা

সোমবার (১৪ আগস্ট) স্থানীয় সময় রাতে জর্জিয়ার ফালটন কাউন্টির গ্র্যান্ড জুরি ট্রাম্প ও তার ১৮ সহযোগীর বিরুদ্ধে ৪১টি অভিযোগ আনেন। ২০২১ সালের ফেব্রুয়ারিতে ফালটন কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ফ্যানি উইলিস সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে তদন্ত শুরু করেন। মঙ্গলবার (১৫ আগস্ট) ফ্যানি উইলস জানিয়েছেন, ট্রাম্পসহ বাকি ১৮ বিবাদীকে ২৫ আগস্টের মধ্যে আত্মসমর্পণ করতে হবে।

ফ্যানি উইলিস বলেছেন, জর্জিয়ার সাধারণ আইন অনুযায়ী, বিচারকরা অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। আমি বিবাদীদের আগামী ২৫ আগস্ট পর্যন্ত ঐচ্ছিকভাবে আত্মসমর্পণের সুযোগ দিচ্ছি।

আরও পড়ুন : রাশিয়ায় অগ্নিকাণ্ড, শিশুসহ নিহত ২৫

তিনি আরও জানান, জর্জিয়ার নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে কখন ট্রাম্পের বিচার শুরু হবে সেটি বিচারকরা ঠিক করবেন। কিন্তু তার দপ্তর ছয় মাসের মধ্যে বিচারপ্রক্রিয়া শুরু করার পরামর্শ দিচ্ছে।

জর্জিয়ায় অভিযুক্ত হওয়ার মাধ্যমে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প সব মিলিয়ে ৪টি অপরাধমূলক অভিযোগে অভিযুক্ত হলেন। জর্জিয়ায় ট্রাম্পসহ অন্যান্য বিবাদীদের বিরুদ্ধে ১১টি ধারায় অভিযোগ আনা হয়েছে। যার মধ্যে রয়েছে জালিয়াতি ও তাণ্ডবের অভিযোগ। এটি মূলত সংঘবদ্ধ অপরাধী চক্রের বিরুদ্ধে বিচার করতে ব্যবহার করা হয়।

আরও পড়ুন : জিয়াউর রহমান হত্যাকাণ্ডের সাথে যুক্ত

এদিকে ট্রাম্প জর্জিয়ায় কোনো ধরনের অপরাধ করার অভিযোগ অস্বীকার করেছেন। এর আগে তিনি অভিযোগ করেছিলেন, রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে তার বিরুদ্ধে তদন্ত চালাচ্ছেন বাইডেন প্রশাসনের মনোনীত অ্যাটর্নি উইলিস।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাফিনিয়ার হ্যাটট্রিক, বার্সার সাত গোল

চলতি মৌসুমে দীর্ঘ ১৪ বছর পর লা লিগায় ফেরা রেসিং স্যান্টান্ডারকে গোলের বন্যায়...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

এশিয়ান গেমসের নারী ক্রিকেটে চীনের বিপক্ষে ম্যাচ না খেলেই সেমিফাইনালে উঠেছে বা...

ইসির আন্তঃমন্ত্রণালয় বৈঠক দুপুরে

স্থানীয় সরকার নির্বাচন ও ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচন সামনে রেখে সরকারের বিভ...

চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

দেশের চারটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে...

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী...

শাহবাগের ফুটপাত থেকে নিজের ঘরে গোলাপি বেগম

শাহবাগের ফুটপাতে দীর্ঘদিন অসহায় অবস্থায় বসবাস করা গোলাপি বেগম অবশেষে ফিরলেন ন...

রাজধানীর তিন স্থানে ককটেল বিস্ফোরণ

রাজধানীর মালিবাগ, আগারগাঁও ও মহাখালীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায়...

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু 

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু হয়েছে বলে রুগীর স্বজনদের...

পাইকগাছায় এক সপ্তাহে সাবেক ছাত্রলীগ নেতা সহ দুই আইনজীবী গ্রেফতার 

খুলনার পাইকগাছায় সাবেক ছাত্রলীগ নেতা সহ গত এক সপ্তাহে আওয়ামী পন্থী দুই আইনজীব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা