ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

চীনে বন্যায় আরও ১৪ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক : চীনে টাইফুন ডোকসুরির প্রভাবে সৃষ্ট বন্যায় দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় শুলান শহরে গত কয়েক দিনে অন্তত ১৪ জন নিহত হয়েছে। এছাড়া বন্যায় দেশটির রাজধানী বেইজিং ও হেবেই প্রদেশে গত সপ্তাহে প্রাণহানি হয়েছে আরও ২০ জনের।

আরও পড়ুন : সংসদে ফিরলেন রাহুল গান্ধী

সোমবার (৭ আগস্ট) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দুই সপ্তাহ আগে দক্ষিণ ফুজিয়ান প্রদেশে টাইফুন আঘাত হানার পর থেকে উত্তর-পূর্ব চীন, বেইজিং এবং হেবেই প্রদেশে ভারী বৃষ্টিপাত ও বন্যা দেখা দিয়েছে। এর ফলে উত্তর-পূর্বাঞ্চলীয় জিলিন প্রদেশের শুলানে ১৪ জনের মৃত্যু হয়েছে। আর গত সপ্তাহে বেইজিং ও হেবেইয়ে ২০ জনেরও বেশি মারা গেছেন। দেশটির কর্তৃপক্ষ বন্যার ক্ষয়ক্ষতি ও প্রাণহানির সামগ্রিক তথ্য এখনও জানাতে পারেনি।

আরও পড়ুন : তিউনিসিয়া নৌকাডুবি, নিখোঁজ ৫১

রোববার গভীর রাতে চীনের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রায় ৫ লাখ ৮৭ হাজার বাসিন্দার শহর শুলানের একজন ভাইস-মেয়রসহ ১৪ জন মারা গেছেন। এছাড়াও নিহতদের মধ্যে তিনজন সরকারি কর্মকর্তাও রয়েছেন।

শুলানে বন্যার পানির নিরাপদ স্তরের নিচে নেমে গেছে এবং বাসিন্দাদের পুনরায় বাড়িঘরে ফেরাতে স্থানীয় প্রশাসন পদক্ষেপ গ্রহণ করছে।

আরও পড়ুন : সিরিয়ায় হামলা, ৪ সেনা নিহত

এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামতের জন্য জরুরি প্রচেষ্টা শুরু করেছে কর্তৃপক্ষ। এখন পর্যন্ত ১৪ হাজার ৩০৫টি বাড়িতে বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করা হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২

নাইজেরিয়ায় সামরিক বাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। নিহতদ...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা