ছবি-সংগৃহীত
জাতীয়

আগামীতে দেশ আরও আধুনিক হবে

নিজস্ব প্রতিবেদক : মেট্রোরেলের মত বড় বড় প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ আরও আধুনিক হবে বলে আশা প্রকাশ করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

মন্ত্রী বলেন, শেখ হাসিনা সরকার, বাংলাদেশ আওয়ামী লীগ সরকার বড় বড় কাজ করতে পারে মেট্রোরেল তার প্রমাণ। বাংলাদেশের মানুষ সবাই গর্ববোধ করে মেট্রোরেলের জন্য। আগামীতে মেট্রোরেলের মতো বড় বড় কাজ করতে পারবো এ জন্য আমরা অপেক্ষায় আছি। এ জন্য আমরা সবাই শেখ হাসিনার জন্য দোয়া করি। আমরা আগামীতে আরও আধুনিক হবো। বড় বড় আধুনিক প্রকল্প বাস্তবায়ন করবো। প্রত্যেক প্রকল্প সঠিক সময়ে বাস্তবায়ন চায়।

আরও পড়ুন : অবাধ-সুষ্ঠু নির্বাচন চায় জাতিসংঘ

বৃহস্পতিবার (২৪ আগস্ট) পরিকল্পনা মন্ত্রণালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের (ডিজেএফবি) আয়োজনে নগরীর আগারগাঁও থেকে উত্তরা মেট্রোরেলে ভ্রমণ করেন মন্ত্রী। এ সময় মেট্রোরেলের ভাড়া কমানোর বিষয়ে প্রশ্ন করা হলে এসব কথা বলেন মন্ত্রী।

মেট্রোরেলের ভাড়া প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী বলেন, আমরা সবাই কম ভাড়া চাই, টাকার অভাবে। সৌদি আরবে গেলেও কম ভাড়া চাই। তবে, আমাদের উদ্দেশ্য জনগণ ও খেটে-খাওয়া সাধারণ মানুষের কল্যাণ করা। সাধারণ মানুষের জন্য সহজ হবে এটাই প্রধানমন্ত্রী চান। মেট্রোরেলে ব্যবসা নয়, এটা একটা কল্যাণমূলক কাজ। যাতে করে মেট্রোরেল চালিয়ে খরচটা উঠে আসে। যাতে করে পরিচালন ব্যয় ও সংশ্লিষ্টদের বেতন ভাতা দিতে পারি।

আরও পড়ুন : কৃষিতে সুশাসন প্রতিষ্ঠা করেছে সরকার

এম এ মান্নান বলেন, মেট্রোরেলে কোনো আওয়াজ নেই শব্দ নেই। আমরা খুব আরামে যাতায়াত করতে পারি। এ গণপরিবহনের মাধ্যমে প্রমাণিত আমরা একটা আধুনিক পরিবহনব্যবস্থা গড়ে তুলতে পেরেছি। আমাদের প্রধানমন্ত্রীর ধারণায় এটা সম্ভব হয়েছে। সার্বিকভাবে এটা বড় অর্জন। বাঙালি হিসেবে আমি গর্বিত।

পরিকল্পনা প্রতিমন্ত্রী ড.শামসুল আলম, পরিকল্পনা বিভাগের সচিব সত্যজিত কর্মকার, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী, ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন সিদ্দিকসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর নিউ মার্কেট শাখায় এক গ্রাহক সমাবেশ ৯ জুলাই ২...

ইট বোঝাই ট্রলি ও মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ কর্মকর্তার স্ত্রী নিহত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের রাখালগাছি গ্রামের বাসিন্দা এবং ফর...

আমদানি-রপ্তানিতে ২৪ বিলিয়ন ডলারের ঘাটতি, বাড়ছে অর্থনৈতিক চাপ

দেশের বৈদেশিক বাণিজ্যে উদ্বেগজনক পরিস্থিতির ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ব্যাংকের...

তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে ফেরাল বিজিবি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়া সীমান্তে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদে...

ইতালির স্বপ্ন, ফিরলেন নির্যাতিত হয়ে

মাদারীপুরে লিবিয়া হয়ে ইতালিতে পাঠানোর প্রলোভন দেখিয়ে এক তরুণের কাছ থেকে প্রায়...

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের মৃত্যু

বাংলাদেশের রাজনীতি ও আইন অঙ্গনের এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, সাবেক স্পিকার ও...

ঢাকার বর্জ্য ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ

রাজধানী ঢাকার বর্জ্যকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ দুটি...

মুন্সীগঞ্জে আইন-শৃঙ্খলা সভা, নিরাপত্তায় জোর

মুন্সীগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির জুন-২০২৬ মাসের সভায় অপরাধ নিয়ন্ত্রণ, মাদক...

ইউপি প্রশাসনিক কর্মকর্তার দ্বৈত ভূমিকা নিয়ে প্রশ্ন

মুন্সীগঞ্জ পোলট্রি ব্যবসায়ী মালিক সমিতির নবগঠিত কমিটির সভাপতি হিসেবে চরকেওয়...

ঝালকাঠিতে ছয় পরিবার পেল ব্যাটারিচালিত রিকশা

জীবিকার নতুন স্বপ্ন নিয়ে ঝালকাঠির ছয়টি অসহায় পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা