সংগৃহীত
জাতীয়

বিদ্যুতের গ্রাহক সেবায় হটলাইন চালু

নিজস্ব প্রতিনিধি: বিদ্যুৎ খাতের সমন্বিত গ্রাহক সেবার লক্ষ্যে হটলাইন নাম্বার ১৬৯৯৯ চালু করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিদ্যুৎ ভবনে বিপিডিবি আয়োজিত গ্রাহকসেবা ব্যবস্থাপনার অনুষ্ঠানে এ হটলাইন চালু করেন।

আরও পড়ুন: সংকট সমাধানে পাশে থাকবে চীন

প্রধান অতিথির বক্তব্যে তিনি জানান, বিদ্যুতের সমন্বিত গ্রাহক সেবায় ১৬৯৯৯ ভূমিকা রাখবে। বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে বিদ্যুতের লাইনে বড় কোন সমস্যা হলে ফোন না করা পর্যন্ত কেউ সেখানে হাজির হয় না। কোন নাম্বারে ফোন দেবে অনেকে তা জানেও না। কারণ একেক বিতরণ সংস্থার একেক নাম্বার। এসব সমস্যা সমাধানে ১৬৯৯৯ নম্বরটিতে কল দিলে আপনি যে বিতরণ সংস্থার সাহায্য চান সেটাই পাবেন।

প্রতিমন্ত্রী জানান, এ গ্রাহকসেবা তৈরি করতে ও বিতরণ সংস্থাগুলোকে বোঝাতে ৫ বছর সময় লেগেছে। ডিপিডিসি যেমন বলেছিল তারা নিজেদের নাম্বার নিজেরা তৈরি করবে। বিদ্যুৎ খাতে ৪ কোটি গ্রাহকে কীভাবে সেবা দেবেন? তাই আমরা প্রফেশনালের কাছে এসেছি। যে গ্রাহককে সবার কাছে পৌঁছে দেবে।

আরও পড়ুন: শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

বিতরণ সংস্থাগুলোকে উদ্দেশ্য করে তিনি জানান, গ্রাহকদের কাছে থেকে অভিযোগ পাওয়ার পর সেগুলো পর্যবেক্ষণ করবেন। যে এলাকা থেকে বেশি অভিযোগ আসবে, সমস্যা বুঝে আপনাদের সেগুলোর সমাধান করতে হবে।

নতুন এই সেবার প্রচুর প্রচারণা করতে হবে। বিলের কাগজ যত বাসায় দেওয়া হয় সেসবে এ নাম্বার দেবেন, এসএমএস করে জানাবেন। সব বিতরণ সংস্থাগুলো এক হয়েছে এ ব্যাপারটি ইতিবাচক।

বিপিডিবির চেয়ারম্যান মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব হাবিবুর রহমান, ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক কাওসার আমির আলী, ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক বিকাশ দেওয়ান প্রমুখ।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

খাগড়াছড়িতে শুরু হয়েছে মশার বংশবিস্তার রোধ এবং পরিচ্ছন্নতা কার্যক্রম।

ডেঙ্গুর সংক্রমণ মোকাবিলায় ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিনমাস দেশব্যাপী রাষ্ট্...

মাটিরাঙায় বনফুলের মিষ্টি খেয়ে দুই শিক্ষার্থী অসুস্থ ভোক্তা অধিকার আইনে জরিমানা

খাগড়াছড়ির মাটিরাঙায় বনফুল কোম্পানির একটি শাখায় নতুন পুরাতন নষ্ট মিষ্টি মিশ্...

রাষ্ট্র পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

রাষ্ট্র পুনর্গঠন করতে তরুণ সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রির অভিযোগ, বিপাকে ৫  পরিবার 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ব্যাংকে বন্ধক রাখা ২৩ শতাংশ জ...

ফেলে দেওয়া কলম থেকে হবে গাছ, পরিবেশ রক্ষায় অভিনব উদ্যেগ

একটি কলমের প্রয়োজন ফুরিয়ে গেলে আমরা সাধারণত তা ফেলে দেই। সেই ফেলে দেওয়া প্...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রির অভিযোগ, বিপাকে ৫  পরিবার 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ব্যাংকে বন্ধক রাখা ২৩ শতাংশ জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা