আন্তর্জাতিক

বিচার বিভাগের মৃত্যু হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, সুপ্রিম কোর্ট যা করছে, তা রীতিমতো দ্বিমুখী আচরণ। এ ধরনের আচরণের কারণে আমাদের বিচার বিভাগের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত

শুক্রবার (১২ মে) কেন্দ্রীয় মন্ত্রী সভার বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তান মুসলিম লীগের (এন) প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে যখন গ্রেফতার করা হয়েছিল তখন সুপ্রিম কোর্ট এ রকম হস্তক্ষেপ করেননি। তবে এখন কেন করছেন?

আরও পড়ুন : জামিন পেলেন ইমরান খান

ইমরান খানের গ্রেফতার অবৈধ মন্তব্য করে পাকিস্তান সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার তাকে শিগগির মুক্তি দিতে আহ্বান জানান। এ আহ্বানের একদিন পর শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রী সভার এক বৈঠকে ওই মন্তব্য করেন শাহবাজ শরীফ।

শাহবাজ শরীফের মন্তব্যের কয়েক ঘণ্টার মাথায় ইসলামাবাদ হাইকোর্ট ইমরান খানের ২ সপ্তাহের জামিন মঞ্জুর করেন।

আরও পড়ুন : পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু

প্রসঙ্গত, গত মঙ্গলবার আল-কাদির ট্রাস্ট মামলায় ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গন থেকে ইমরান খানকে গ্রেফতার করে দেশটির ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি)। এনএবিকে সহায়তা করে দেশটির সেনাবাহিনীর বিশেষ ইউনিট রেঞ্জার্স।

ইমরানের গ্রেফতারের প্রতিবাদে পাকিস্তানজুড়ে সহিংসতা শুরু হয়। পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ৮ ব্যক্তি নিহত হয়। আহত হয় আরও কয়েক শত। গ্রেফতার করা হয় দেড় হাজারের বেশি।

আরও পড়ুন : সেন্টমার্টিন ছাড়ছে মানুষ

এ অবস্থায় গ্রেফতার অবৈধ দাবি করে ইমরানের মুক্তির চেয়ে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে যায় তার পার্টি পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। তাদের সব কথা শোনে প্রধান বিচারপতি উমর আতা বন্দিয়াল, বিচারপতি মোহাম্মদ আলি মাজহার ও বিচারপতি আতহার মিনাল্লাহর একটি যৌথ বেঞ্চ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার মধ্যে ইমরানকে আদালতে হাজির করার নির্দেশ দেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা